GG W vs RCB W, WPL 2025 Live Streaming: গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন, ডব্লিউপিএল ২০২৫; সরাসরি দেখবেন যেখানে

গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন, উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫ ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়। ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে এবং অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার অ্যাপে

GG W vs RCB W, WPL 2025 Live Streaming: গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন, ডব্লিউপিএল ২০২৫; সরাসরি দেখবেন যেখানে
Women's Premier League 2025 (Photo Credit: WPL/ X)

Gujarat Giants Women vs Royal Challengers Bengaluru Women, WPL 2025 Live Streaming: ডাব্লুপিএলের তৃতীয় মরসুমের উদ্বোধনী ম্যাচে গুজরাট জায়ান্টস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মহিলা দলের মুখোমুখি হবে। ম্যাচটি আয়োজিত হবে ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে। স্মৃতি মান্ধানার দল গত বছরের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে আরসিবির ট্রফি জিঙ্কস ভেঙে দেয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই মরসুমেও সেই গতি ধরে রাখতে চাইবে। তবে এই ম্যাচে আরসিবি সিনিয়র খেলোয়াড় সোফি ডিভাইনকে মিস করবে, যিনি বিরতি নিয়েছেন। এদিকে, সোফি মলিনেক্স, আশা শোভনা এবং কেট ক্রস চোটের কারণে বাইরে রয়েছেন। এমনকি এলিস পেরি এবং শ্রেয়াঙ্কা পাটিলের মতো অন্যান্য খেলোয়াড়দের ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে। এদিকে, গুজরাট টাইটান্সের অধিনায়ক অ্যাশলে গার্ডনার বেথ মুনীর কাছ থেকে নেতৃত্ব নেওয়ার পরে দলের ভাগ্য ঘোরাতে চাইবেন। গত দুই বছর তলানিতে থেকে শেষ করার পর গার্ডনার অতীতকে পেছনে ফেলার দিকেই মন দেবেন। GG W vs RCB W, WPL 2025 Dream11 Prediction: আজ গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন ম্যাচে এগিয়ে কে? একনজরে উইমেন্স প্রিমিয়ার লিগের Dream11 Prediction

গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন স্কোয়াডঃ স্মৃতি মন্ধানা (অধিনায়ক), ড্যানিয়েল ওয়াট-হজ, এলিস পেরি, সবভিনেনি মেঘনা, রাঘবী বিস্ট, রিচা ঘোষ (উইকেটরক্ষক), জর্জিয়া ওয়ারহাম, কনিকা আহুজা, কিম গার্থ, প্রেমা রাওয়াত, রেণুকা ঠাকুর সিং, একতা বিষ্ট, হিদার গ্রাহাম, সোফি মলিনাক্স, শ্রেয়ঙ্কা পাটিল, জাগরভি পাওয়ার, আশা শোভনা, জোশিতা ভি জে।

গুজরাট জায়ান্টস স্কোয়াডঃ লরা ওলভার্ট, বেথ মুনী (উইকেটরক্ষক), হারলিন দেওল, ডিয়েন্ড্রা ডটিন, দয়ালান হেমলতা, অ্যাশলে গার্ডনার (অধিনায়ক), সিম্রান শেখ, মেঘনা সিং, সায়ালি সাতঘরে, তনুজা কানওয়ার, প্রিয়া মিশ্র, কাশভি গৌতম, মান্নত কাশ্যপ, শবনম মহম্মদ শাকিল, প্রকাশিকা নায়েক, ভারতী ফুলমালি, ফোবি লিচফিল্ড, ড্যানিয়েল গিবসন।

উইমেন্স প্রিমিয়ার লিগে ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন, উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫ ম্যাচ?

১৪ ফেব্রুয়ারি ভদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Vadodara International Cricket Stadium) আয়োজিত হবে উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫-এর গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন ম্যাচ।

কখন থেকে শুরু হবে গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন, উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫ ম্যাচ?

গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন, উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫ ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন, উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫ ম্যাচ?

গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন, উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে (Sports18 Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন উগুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন, উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫ ম্যাচ?

গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন, উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 14, 2025 06:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).