Gujarat Giants vs Delhi Capitals Women, WPL Live Streaming: গুজরাত জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস, মহিলা প্রিমিয়ার লিগ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন গুজরাত জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ

Gujarat Giants vs Delhi Capitals Women, WPL Live Streaming: গুজরাত জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস, মহিলা প্রিমিয়ার লিগ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Delhi Capitals Women, WPL 2023 (Photo Credit: Women's Premier League (WPL)/ Twitter)

আজ ১১ মার্চ মহিলা প্রিমিয়ার লিগে (Womens Premier League) ২০২৩-এর ৯ নম্বর ম্যাচে মুখোমুখি হবে গুজরাত জায়ান্টস (Gujarat Giants) ও দিল্লি ক্যাপিটালস, (Delhi Capitals Women)। নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে ( DY Patil Sports Academy, Navi Mumbai) অনুষ্ঠিত হবে ম্যাচটি। তিন খেলায় একটি জয় নিয়ে গুজরাত জায়ান্টসরা অবস্থান করছে চতুর্থ স্থানে। সাম্প্রতিকতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ১১ রানে হারিয়ে দিয়েছে তারা। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে হলে আরও ম্যাচ জিততে হবে স্নেহ রানার নেতৃত্বাধীন দলকে। অন্যদিকে, তিন ম্যাচে ৪ পয়েন্ট রয়েছে দিল্লি ক্যাপিটালসের। মেগ ল্যানিংয়ের দলের অবস্থান এখন দ্বিতীয়।

কবে, কোথায় আয়োজিত হবে গুজরাত জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ?

নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে ( DY Patil Sports Academy, Navi Mumbai) গুজরাত জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে গুজরাত জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস মহিলা প্রিমিয়ার লিগ?

মহিলা প্রিমিয়ার লিগের গুজরাত জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports18 Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Mar 11, 2023 03:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).