GT vs CSK Live Streaming: আইপিএলে আজ গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস; কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) আজ মুখোমুখি হবে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস (Gujarat Titans vs Chennai Super Kings)। পুনের মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ভেন্যুতে এটি সিএসকে-র প্রথম খেলা। তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে। অন্যদিকে, গুজরাত টাইটান্সরা রয়েছে পঞ্চম স্থানে। সিএসকে তাদের গত ম্যাচে আরসিবি-কে হারিয়ে মরসুমের প্রথম ম্যাচ জিতেছে। তবে প্লে অফে জায়গা পেতে হলে তাদের জয়ের ধারা বজায় রাখতে হবে।

অন্যদিকে, টানা তিন ম্যাচ জয়ের পর গুজরাট টাইটান্স গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে। দলকে বেশ ভালভাবেই নেতৃত্ব দিতে পারছেন হার্দিক পান্ডিয়া। দলের বড় খেলোয়াড়রাও পারফর্ম করছেন।
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কোথায় হবে?
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি পুনের মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কখন শুরু হবে?
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি ১৭ এপ্রিল, রবিবার সন্ধে সাড়ে সাতটা শুরু হবে। টস হবে সাতটায়।
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের লাইভ কভারেজ কোথায় এবং কীভাবে দেখা যাবে?
স্টার স্পোর্টস নেটওয়ার্ক হল আইপিএল-র অফিসিয়াল সম্প্রচারকারী। ম্যাচটি স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ৩ এইচডি, স্টার স্পোর্টস 2, স্টার স্পোর্টস ১ সিলেক্ট, স্টার সিলেক্ট ১, স্টার গোল্ড চ্যানেলে ইংরেজি ধারাভাষ্য-সহ লাইভ-অ্যাকশন দেখা যাবে। এছাড়াও স্টার স্পোর্টস ১ হিন্দি এবং স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি হিন্দিতে ও অন্য চ্যানেলগুলিতে আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য-সহ লাইভ অ্যাকশন দেখা যাবে।
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ অনলাইনে কীভাবে দেখা যাবে?
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের অনলাইন স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে পাওয়া হবে।
(The above story first appeared on LatestLY on Apr 17, 2022 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).