FIR Against Vinod Kambli: মদ্যপ অবস্থায় স্ত্রীকে আক্রমণ, অভিযোগ দায়ের বিনোদ কাম্বলির বিরুদ্ধে
শুক্রবার দুপুর ১টা থেকে ১.৩০ টার মধ্যে ঘটনাটি ঘটে। অভিযোগ, মদ্যপ অবস্থায় কাম্বলি তাঁর ফ্ল্যাটে পৌঁছে স্ত্রীকে গালিগালাজ করতে শুরু করেন। তাদের ১২ বছরের ছেলে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কাম্বলি রান্নাঘরে ঢুকে যান এবং ভাঙ্গা ফ্রাইং প্যানের হাতল নিয়ে এসে স্ত্রীর গায়ে ছুড়ে মারেন বলে অভিযোগ
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। মদ্যপ অবস্থায় নিজের বাড়িতে স্ত্রীকে মারধর ও গালিগালাজ করার অভিযোগে কাম্বলির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে রবিবার জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। শুক্রবারের এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন তিনি। বান্দ্রা পুলিশ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া পুলিশের কাছে অভিযোগ করেছেন, রান্নার প্যানের হাতল তাঁর দিকে ছুড়ে মারেন তিনি যার ফলে তাঁর মাথায় চোট লাগে।
দেখুন এফআইআর কপি
Vinod Kambli’s wife files an FIR against him over domestic abuse under the influence of alcohol. #VinodKambli pic.twitter.com/FR7Qt1CXwp
— Griha Atul (@GrihaAtul) February 5, 2023
তিনি জানান, শুক্রবার দুপুর ১টা থেকে ১.৩০ টার মধ্যে ঘটনাটি ঘটে। অভিযোগ, মদ্যপ অবস্থায় কাম্বলি তাঁর ফ্ল্যাটে পৌঁছে স্ত্রীকে গালিগালাজ করতে শুরু করেন। তাদের ১২ বছরের ছেলে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কাম্বলি রান্নাঘরে ঢুকে যান এবং ভাঙ্গা ফ্রাইং প্যানের হাতল নিয়ে এসে স্ত্রীর গায়ে ছুড়ে মারেন বলে অভিযোগ। পরে কাম্বলির স্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য ভাভা হাসপাতালে (Bhabha Hospital) যান। তাঁর অভিযোগের ভিত্তিতে শুক্রবার কাম্বলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ এবং ৫০৪ ধারায় এফআইআর দায়ের করেছে বান্দ্রা পুলিশ।
(The above story first appeared on LatestLY on Feb 05, 2023 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

