ENG W vs PAK W, ICC Women's World Cup 2025 Dream11 Prediction: ইংল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
আজ, ১৫ অক্টোবর মুখোমুখি হবে ENG W বনাম PAK W। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
England Women National Cricket Team vs Pakistan Women National Cricket Team, Dream11 Prediction:ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women's World Cup 2025)-এর ১৬ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৫ অক্টোবর মুখোমুখি হবে ENG W বনাম PAK W। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। ইংল্যান্ড মহিলারা টানা তিনটি জয় পেয়ে সেমিফাইনালে তাদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে। চার বারের চ্যাম্পিয়ন আজ জিতলে শীর্ষে জায়গা নিশ্চিত করবে। অন্যদিকে, পাকিস্তান মহিলাদের কাছে আজ সুযোগ রয়েছে প্রথম জয় তোলার, তারা টুর্নামেন্টের একমাত্র দল যাদের কোনো পয়েন্ট নেই। ENG W vs PAK W, ICC Women's World Cup 2025 Live Streaming: ইংল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫; সরাসরি দেখবেন যেখানে
ইংল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫
England Women hold the upper hand against Pakistan Women in ODIs, with Pakistan still hunting for their first win. 👀🙌🏼#ENGvPAK #CWC25 #Cricket #Sportskeeda pic.twitter.com/YaMERZlvHi
— Sportskeeda (@Sportskeeda) October 15, 2025
ইংল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার আবহাওয়া একদম ভালো নয়, কারণ নির্ধারিত ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯° সেলসিয়াস হতে পারে এবং গড় আর্দ্রতা প্রায় ৭৬ শতাংশ।
পিচ রিপোর্টঃ কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ সাধারণত ফ্ল্যাট প্রকৃতির, ফলে শুরুর দিকে ধারাবাহিক বাউন্স থাকে। তবে, ম্যাচ যত এগোয়, তত পিচের অবস্থার অবনতি হয়, পিচ স্পিনারদের অনুকূল হয়ে যায়, এই স্লো পিচে গ্রিপ চলে আসে। মাঝের ওভারে স্পিন বোলিং একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে। পেস বোলাররা সম্ভবত এই ট্র্যাকে সুইং বা সিম থেকে সীমিত সাহায্য পাবেন, বিশেষ করে দিন-রাত্রি ম্যাচে।
টসঃ যে দল টসে জিতবে তারা প্রথমে ব্যাট করতে চাইবে কারণ খেলা এগোতেই পিচ স্লো হয়ে যায়।
ইংল্যান্ড মহিলা বনাম পাকিস্তান মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: অ্যামি জোনস, সিদ্রা নওয়াজ
ব্যাটসম্যান: হিদার নাইট, সিদ্রা আমিন
অলরাউন্ডার: ন্যাট স্কিভার-ব্রান্ট, ফাতিমা সানা, শার্লট ডিন, অ্যালিস ক্যাপসি
বোলার: সোফি এক্লেস্টোন, ডায়ানা বেগ, লিনসি স্মিথ
অধিনায়ক অপশন: ন্যাট স্কিভার-ব্রান্ট/ সিদ্রা আমিন
সহ-অধিনায়ক অপশন: সোফি এক্লেস্টোন/ হিদার নাইট
(The above story first appeared on LatestLY on Oct 15, 2025 01:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

