ENG vs IND 5th Test Day 2 Live Streaming: ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট দ্বিতীয় দিনের ম্যাচ, ভারতে সরাসরি দেখবেন যেখানে
ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)। তবে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।
England National Cricket Team vs India National Cricket Team, 5th Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর পঞ্চম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১ আগস্ট দ্বিতীয় দিনে মুখোমুখি হবে ENG বনাম IND। লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। করুণ নায়ারের (Karun Nair) লড়াকু পঞ্চাশ ভারতকে নিরাপদে দিন শেষ করতে সাহায্য করেছে। তবে ইংল্যান্ড বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়ে ভারতের প্রথম দিনেই ৬ উইকেট তুলে নেয়। ভারতের ২০৪ রানে যশস্বী ২ রানে, কেএল রাহুল ১৪ রানে আউট হন। এরপর সাই এবং গিল ধরে খেললেও বৃষ্টির কারণে খেলা বারবার থামে। শেষে সুদর্শন ২৮ রানে আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভারতের উইকেট পড়তে থাকে। শেষে নায়ার ওয়াশিংটনের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন। Chris Woakes Injured: কাঁধের চোটে বিপাকে ক্রিস ওকস, ওভালে আসবে কি পরিবর্ত খেলোয়াড়? কি বলছে নিয়ম
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ ২০২৫
A strong day's work to kick off the final Test of the series 🙌 pic.twitter.com/B8moon2wyY
— England Cricket (@englandcricket) July 31, 2025
ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাঙ্গ।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, শুভমন গিল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
১ আগস্ট লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

