ENG vs IND 3rd Test Live Streaming: ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্ট ম্যাচ, ভারতে সরাসরি দেখবেন যেখানে

ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্ট ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)। তবে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।

ENG vs IND 3rd Test Live Streaming: ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্ট ম্যাচ, ভারতে সরাসরি দেখবেন যেখানে
ENG vs IND Live Streaming (Photo Credit: BCCI/ X)

England National Cricket Team vs India National Cricket Team, 3rd Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর তৃতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ জুলাই মুখোমুখি হবে ENG বনাম IND। লন্ডনের লর্ডসে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ভারত বনাম ইংল্যান্ড লর্ডসে পাঁচ ম্যাচের সিরিজটি বর্তমানে ১-১ অবস্থানে আছে। ভারত এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে, যা বিদেশে তাদের সর্বকালের সবচেয়ে বড় জয়। দলের আত্মবিশ্বাস বাড়াতে ফিরছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ফলে সম্ভবত প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়বেন। এদিকে, ইংল্যান্ড ইতিমধ্যে তাদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছে এবং জোফরা আর্চার (Jofra Archer) চার বছরেরও বেশি সময় পর টেস্ট ফর্ম্যাটে ফিরে আসছেন। জশ টাংকে আর্চারের জন্য একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। ENG vs IND 3rd Test Winning Prediction: ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্ট ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্ট ম্যাচ ২০২৫

ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, শোয়েব বশির।

ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্ট ম্যাচ?

১০ জুলাই লন্ডনের লর্ডসে (Lord's, London) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্ট ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্ট ম্যাচ?

ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্ট ম্যাচ

ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্ট ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্ট ম্যাচ

ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্ট ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).