BPL 2024 Live Streaming: দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়

BPL 2024 Live Streaming: দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
Rangpur Riders vs Durdanto Dhaka (Photo Credit: Bangladesh Cricket/ X)

আজ বুধবার, ৭ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL 2024) ২৪তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের (Sylhet Strikers) মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা (Durdanto Dhaka)। ছয় ম্যাচের একটিতে জিতে পয়েন্ট তালিকার শেষ স্থানে আছে ঢাকা। সাত ম্যাচের একটিতে জিতে দ্বিতীয় স্থানে আছে সিলেট। নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে রংপুর। চার ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নেন মোসাদ্দেক হোসেন। ঢাকা ১১৫ রানে গুটিয়ে যায় এবং ৬০ রানে ম্যাচ হেরে যায়। অন্যদিকে, রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৬২ রান। সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন সামিত প্যাটেল ও হ্যারি টেক্টর। জবাবে সিলেট ১৬.৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে মাত্র ৮৫ রান তুলতে পারে। BPL 2024 Live Streaming: কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম খুলনা টাইগার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

সিলেট স্ট্রাইকার্সঃ নাজমুল হোসেন শান্ত, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, জাকির হাসান, মহম্মদ মিঠুন (অধিনায়ক), শামসুর রহমান, রায়ান বার্ল, আরিফুল হক, নাঈম হাসান, রেজাউর রহমান রাজা, রিচার্ড গারভা, বেনি হাওয়েল, মাশরাফে মোর্তজা, বেন কাটিং, নজমুল ইসলাম, সালমান হোসেন, ইয়াসির আলী, জর্জ স্ক্রিমশ, তানজিম হাসান সাকিব, শফিকুল ইসলাম, দুশান হেমন্ত, জাওয়াদ মহম্মদ।

দুর্দান্ত ঢাকাঃ মহম্মদ নঈম, সাব্বির হোসেন, সাইম আইয়ুব, অ্যালেক্স রস, গুলবাদিন নাইব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), ইরফান সুক্কুর (উইকেটরক্ষক), চতুরঙ্গ ডি সিলভা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আরাফাত সানি, সাইফ হাসান, উসমান কাদির, আলাউদ্দিন বাবু, দানুষ্কা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, লাহিরু সামারাকুন, লাসিথ ক্রুসপুল, এস এম মেহেরব, জসিম উদ্দিন।

কবে, কোথায় আয়োজিত হবে দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ?

৭ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ।

কখন থেকে শুরু হবে দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ?

দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ

সরাসরি টিভিতে দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না, তবে বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ

ভারতে সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 07, 2024 01:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).