Durban Super Giants vs Pretoria Capitals, SA20 Live Streaming: ডার্বান সুপার জায়ান্টস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন এসএ২০ ২০২৩-এর ডার্বান সুপার জায়ান্টস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস জেনে নিন

Durban Super Giants vs Pretoria Capitals, SA20 Live Streaming: ডার্বান সুপার জায়ান্টস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Pretoria Capitals (Photo Credit: Pretoria Capitals/ Twitter)

আজ, ২০ জানুয়ারি এসএ২০ (SA20) লিগের ১৫ নম্বর ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) মুখোমুখি হবে ডারবান সুপার জায়ান্টস (Durban Super Giants)। ডারবান সুপার জায়ান্টস ৪টি ম্যাচ খেলেছে। ২টি ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। যেখানে প্রিটোরিয়া ক্যাপিটালস ৪টি ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে। ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। শেষ ম্যাচে জোবার্গ সুপার কিংসকে (Joburg Super Kings) ৬ উইকেটে হারিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। ম্যাচের সেরা হয়েছেন জেমস নিশাম (James Neesham)। ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন নিশাম। অন্যদিকে, ডার্বান সুপার জায়ান্টসকে ১০ রানে হারিয়েছে পার্ল রয়্যালস (Paarl Royals)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে রয়্যালস। লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে জায়ান্টরা।

কবে, কোথায় আয়োজিত হবে ডার্বান সুপার জায়ান্টস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস?

২০ জানুয়ারি,ডারবানের কিংসমিডে (Kingsmead, Durban) ডার্বান সুপার জায়ান্টস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে ডার্বান সুপার জায়ান্টস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালসের খেলা?

এসএ২০ ২০২৩-এর ডার্বান সুপার জায়ান্টস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 20, 2023 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).