Delhi Capitals Women vs Mumbai Indians Women, WPL Live Streaming: দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, মহিলা প্রিমিয়ার লিগ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ
আজ ৯ মার্চ মহিলা সুপার লিগের (Womens Premier League) ২০২৩-এর ৭ নম্বর ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals Women) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians Women)। নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (DY Patil Sports Academy, Navi Mumbai) অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই মুহূর্তে মেগ লেনিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস এবং হরমনপ্রীত কউরের মুম্বই ইন্ডিয়ান্স দু'দলই অপরাজিত, এই লড়াইয়ের জয়ী দল ধরে রাখবে শীর্ষস্থান। গের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯ উইকেটে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে আরসিবি তোলে ১৫৫ রান। ৩৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসও ৪২ রানে জিতেছিল ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে।
Two undefeated teams. Two legendary skippers. One extraordinary encounter 🤜💥🤛
IT'S #DCvMI DAY! #YehHaiNayiDilli #CapitalsUniverse #TATAWPL @ImHarmanpreet pic.twitter.com/TcC1aPAq4f— Delhi Capitals (@DelhiCapitals) March 9, 2023
কবে, কোথায় আয়োজিত হবে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ?
নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (DY Patil Sports Academy, Navi Mumbai) দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহিলা প্রিমিয়ার লিগ?
মহিলা প্রিমিয়ার লিগের দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Mar 09, 2023 03:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

