DC W vs MI W, WPL 2025 Dream11 Prediction: আজ দিল্লি ক্যাপিটালস উইমেন বনাম মুম্বই ইন্ডিয়ান্স উইমেন ম্যাচে এগিয়ে কে? একনজরে উইমেন্স প্রিমিয়ার লিগের Dream11 Prediction
ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Delhi Capitals WPL vs Mumbai Indians WPL, WPL 2025 Dream11 Prediction: শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। ডাব্লুপিএলের তৃতীয় মরসুমের ১৩ নম্বর ম্যাচে দিল্লি ক্যাপিটালস উইমেন মুম্বই ইন্ডিয়ান্স উইমেন দলের মুখোমুখি হবে। ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দল অসাধারণ ফর্মে রয়েছে। তাদের চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তাদের দলে হেইলি ম্যাথিউস, ন্যাট স্কিভার-ব্রান্ট, অ্যামেলিয়া কের এবং আমানজ্যোত কৌরের মতো খেলোয়াড় রয়েছেন। অন্যদিকে, মেগ ল্যানিংয়ের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসও পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে এবং পয়েন্ট টেবিলের ঠিক নীচে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তাদের দলে রয়েছে শেফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, মারিজান ক্যাপ, এবং আনাবেল সাদারল্যান্ডের মতো তারকারা। RCB W vs GG W, WPL 2025 Scorecard: হারের হ্যাটট্রিক আরসিবির, গার্ডনারের পারফরম্যান্সে ৬ উইকেটে জয় জিজির
দিল্লি ক্যাপিটালস উইমেন বনাম মুম্বই ইন্ডিয়ান্স উইমেন ম্যাচের খুঁটিনাটি
হেড টু হেড রেকর্ডঃ ডাব্লুপিএলে এখনও পর্যন্ত ৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন বনাম দিল্লি ক্যাপিটালস উইমেন। এই ৬টি ম্যাচের মধ্যে দিল্লি ক্যাপিটালস উইমেন জিতেছে ৩টিতে, দিল্লি ক্যাপিটালস জিতেছে ৩বার।
আবহাওয়াঃ খেলা চলাকালীন আকাশ মেঘে ঢাকা থাকবে বলে জানা গিয়েছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, খেলা চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র ১%।
পিচ রিপোর্টঃ টুর্নামেন্টের এবারের আসরে এখনও পর্যন্ত অনেক খেলাই হয়েছে এই ভেন্যুতে। যেখানে সহজেই রান চেস করা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে ট্র্যাকটি ব্যাটিংয়ের জন্য ভাল। তবে খেলা চলাকালীন দেখা গিয়েছে যে স্পিনাররা পিচ থেকে কিছুটা সাহায্য পাচ্ছেন।
টসঃ ডব্লিউপিএল ২০২৫-এর টুর্নামেন্টে খেলা ছয়টি ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে চেজিং দল। এই ভেন্যুটিকে রান তাড়া করার জন্য আদর্শ। ট্র্যাকের ধারা মাথায় রেখে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে পারেন অধিনায়ক।
দিল্লি ক্যাপিটালস উইমেন বনাম মুম্বই ইন্ডিয়ান্স উইমেন ম্যাচের Dream XI প্রেডিকশন
উইকেটরক্ষক: ইয়াস্তিকা ভাটিয়া
ব্যাটসম্যান: হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মা
অলরাউন্ডার: জেস জোনাসেন, হেইলি ম্যাথিউস, ন্যাট স্কিভার-ব্রান্ট, মারিজান ক্যাপ, অ্যামেলিয়া কের, অ্যানাবেল সাদারল্যান্ড
বোলার: শাবনিম ইসমাইল, শিখা পান্ডে
অধিনায়ক অপশন: ন্যাট স্কিভার-ব্রান্ট/ হেইলি ম্যাথিউস
সহ-অধিনায়ক অপশন: অ্যানাবেল সাদারল্যান্ড/ শেফালি ভার্মা
(The above story first appeared on LatestLY on Feb 28, 2025 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

