Delhi Capitals vs Chennai Super Kings, IPL Live Streaming: দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজ ২০ মে আইপিএলের ষোড়শ আসরের ৬৭ নম্বর ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আজকের ডাবল হেডারের প্রথম ম্যাচ এটি। দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই শীর্ষ চারের দৌড় থেকে ছিটকে গেলেও শেষ মুহূর্তের ফর্মের ঝলক দেখিয়েছে। পাঞ্জাব কিংসের বিপক্ষে বড় জয়ে তারা মাঠে নামবে এবং নিজেদের মরসুম জয় দিয়ে শেষ করতে চাইবে। চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের ধাক্কা সামলে মাঠে নামলেও চেন্নাই সুপার কিংসের শুরুটা ফেভারিট হিসেবেই হবে। টপ ফর্মে রয়েছেন রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো তারকারা। আর ফিনিশিং-এ মাহির সঙ্গে হাত মিলিয়েছেন শিবম দুবে। এছাড়া বোলিংয়ে তাঁদের সেরা অস্ত্র মাথিশ পাথিরানা।
Kings take to the Dilli Darbaar today!👑#DCvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/H6ADs1TGSo
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023
কবে, কোথায় আয়োজিত হবে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস,আইপিএলের ম্যাচ?
২০ মে ধর্মশালার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস।
কখন থেকে শুরু হবে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on May 20, 2023 01:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

