CSK vs MI Live Streaming: আইপিএলে আজ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স; কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) আজ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (Chennai Super Kings vs Mumbai Indians)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ম্যাচটি। যদিও এটি একটি নিয়ম রক্ষার ম্যাচ বলেই মনে হচ্ছে। কারণ, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে। এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। অন্যদিকে, ধোনির নেতৃত্বে চেন্নাই কিছুটা দেরিতে খেলায় ফিরেছে। ১১ ম্যাচে তাদেরও ঝুলিতে মাত্র ৮ পয়েন্ট।

ব্যতিক্রমী গাণিতিক হিসাব বাদ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যাত্রাও শেষ হয়ে গিয়েছে বলেই মনে হচ্ছে। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স লিগ টেবিলে যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছে।
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি কোথায় হবে?
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি কখন শুরু হবে?
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি ১২ মে, বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে। টস হবে তিনটেয়।
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লাইভ কভারেজ কোথায় দেখা যাবে?
স্টার স্পোর্টস নেটওয়ার্ক হল আইপিএল-র অফিসিয়াল সম্প্রচারকারী। ম্যাচটি স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ৩ এইচডি, স্টার স্পোর্টস 2, স্টার স্পোর্টস ১ সিলেক্ট, স্টার সিলেক্ট ১, স্টার গোল্ড চ্যানেলে ইংরেজি ধারাভাষ্য-সহ লাইভ-অ্যাকশন দেখা যাবে। এছাড়াও স্টার স্পোর্টস ১ হিন্দি এবং স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি হিন্দিতে ও অন্য চ্যানেলগুলিতে আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য-সহ লাইভ অ্যাকশন দেখা যাবে।
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ অনলাইনে কীভাবে দেখা যাবে?
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের অনলাইন স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে পাওয়া হবে।
(The above story first appeared on LatestLY on May 12, 2022 02:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).