Chennai Super Kings vs Sunrisers Hyderabad, IPL Live Streaming: চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজ ২১ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ২৯ নম্বর ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। চলতি মরসুমে চেন্নাই সুপার কিংস পাঁচ ম্যাচে তিন জয় পেয়েছে। ঋতুরাজ গায়কোয়াড়, তুষার দেশপাণ্ডের মতো তারকারা দুরন্ত ফর্মে রয়েছেন এবং ঘরের মাঠের দর্শকদের সামনে নিজেদের ফর্ম ধরে রাখতে চাইবেন। এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ধোনির দল। অন্যদিকে, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে ফর্মের ঝলক দেখিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে মাঠে নামলেও চেপকের মাঠে সুপার কিংসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যথেষ্টই প্রস্তুত। তাঁদের জয়ের চাবিকাঠি হয়ে উঠতে পারেন হ্যারি ব্রুক। মার্কারাম বাহিনী ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে।
Rally up for the matchday, Makkale! 🥳🔥#CSKvSRH #WhistlePodu #Yellove #IPL2023 🦁💛 pic.twitter.com/oA8W8aUIy0
— Chennai Super Kings (@ChennaiIPL) April 21, 2023
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ,আইপিএলের ম্যাচ?
২১ এপ্রিল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।
কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Apr 21, 2023 01:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

