Chennai Super Kings vs Punjab Kings, IPL Live Streaming: চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস, আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়

Chennai Super Kings vs Punjab Kings, IPL Live Streaming: চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস, আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
MS Dhoni, IPL 2023 (Photo Credit: Chennai Super Kings/ Twitter)

আজ ৩০ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ৪১ নম্বর ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। আজকের ডাবলহেডারের প্রথম ম্যাচ এটি। চলতি মরসুমে চেন্নাই সুপার কিংস দুর্দান্ত পারফর্ম করেছে। এখনও পর্যন্ত ৮টি ম্যাচের মধ্যে ৫টিতেই জয় পেয়েছে তারা। সুপার কিংস তাদের স্কোয়াডের গভীরতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে সেরা চারের জন্য নিজেদের ভালোভাবে অবস্থান তৈরি করেছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ধোনির দল। অন্যদিকে, প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব এই মৌসুমে আট ম্যাচে চারটি জয় পেয়েছে। তবে শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরেছে। তবে সুখবর যে ফের দলে ফিরেছেন শিখর ধাওয়ান ও কাগিসো রাবাডা। টেবিলে ষষ্ঠ স্থানে তারা এখন।

কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?

৩০ এপ্রিল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস।

কখন থেকে শুরু হবে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ

সরাসরি টিভিতে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস,আইপিএলের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Apr 30, 2023 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).