Chennai Super Kings vs Mumbai Indians, IPL Live Streaming: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়

Chennai Super Kings vs Mumbai Indians, IPL Live Streaming: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
MI vs CSK, IPL 2023 (Photo Credit: IPL/ Twitter)

আজ ৬ মে আইপিএলের ষোড়শ আসরের ৪৯ নম্বর ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আজ আইপিএলের ডাবলহেডারে প্রথম ম্যাচ এটি। চলতি মরসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে আইপিএল প্লে অফের লড়াই বেশী গুরুত্বপূর্ণ। সুপার কিংসের ১০ ম্যাচে ১১ পয়েন্ট হলে মুম্বই ইন্ডিয়ান্সের ১০ পয়েন্ট। শেষ বার ওয়াংখেড়েতে দুদল মুখোমুখি হলে তুষার দেশপাণ্ডে ও অজিঙ্ক রাহানে সাহায্যে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় চেন্নাই। তবে এই ম্যাচকে সামনে রেখে দুই দলই অনেক বেশি ভারসাম্যপূর্ণ বলে মনে হচ্ছে। সূর্য কুমার যাদব নিজের ফর্ম ফিরে পেয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ দুটি ম্যাচ জিতে নিয়েছে। এদিকে, লখনউয়ের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় চেন্নাই এক পয়েন্ট পায়।

কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ?

৬ মে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

কখন থেকে শুরু হবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ

সরাসরি টিভিতে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on May 06, 2023 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).