Birmingham Phoenix vs Trent Rockets, The Hundred 2025 Dream11 Prediction: বার্মিংহাম ফিনিক্স বনাম ট্রেন্ট রকেটসের ম্যাচে এগিয়ে কে? কি বলছে The Hundred 2025 Dream11 Prediction
আজ, ৮ আগস্ট মুখোমুখি হবে Birmingham Phoenix বনাম Trent Rockets। বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Birmingham Phoenix vs Trent Rockets, The Hundred 2025 Dream11 Prediction: বার্মিংহাম ফিনিক্স বনাম ট্রেন্ট রকেটস, দ্য হান্ড্রেড ২০২৫ (The Hundred 2025)-এর চার নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৮ আগস্ট মুখোমুখি হবে Birmingham Phoenix বনাম Trent Rockets। বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। ট্রেন্ট রকেটস ২০২২ মরসুম জিতেছিল, কিন্তু তারা শেষ দুই মরসুমে ধরে ভালো করতে বেশ হিমশিম খাচ্ছে। আবার ভালো করতে এবং ট্রফি জিততে আত্মবিশ্বাস নিয়ে এই টুর্নামেন্টে প্রবেশ করবে তারা। এর জন্য একটি ভাল শুরু এবং প্রথম ম্যাচে জয় প্রয়োজন। অন্যদিকে, বার্মিংহাম ফিনিক্স শেষ মরসুমে এলিমিনেটর হেরে তৃতীয় স্থানে শেষ করে। তারা গত মরসুমের মতো এবারও আবার ভালো করতে চাইবে। Harry Brook Catch Video: দ্য হান্ড্রেডে অবিশ্বাস্য ক্যাচ হ্যারি ব্রুকের, হতবাক নেটপাড়া; দেখুন ভাইরাল ভিডিও
বার্মিংহাম ফিনিক্স বনাম ট্রেন্ট রকেটস, দ্য হান্ড্রেড ২০২৫
View this post on Instagram
বার্মিংহাম ফিনিক্স বনাম ট্রেন্ট রকেটস, দ্য হান্ড্রেড ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, বার্মিংহামের এজবাস্টনে বর্তমানে আবহাওয়া বেশ ভালো। খেলা চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ১৯° সেলসিয়াস হবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশে মেঘ থাকবে।
পিচ রিপোর্টঃ বার্মিংহামের এজবাস্টনের পিচ ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দেয়। এই পিচে সাধারণত ভালো গতি এবং বাউন্স থাকে, যা ব্যাটসম্যানদের বড় শট খেলতে সাহায্য করে। এই পিচে পেস বোলাররা নতুন বলে ভালো সিম পায় মেঘলা দিনে। খেলা যত এগোবে স্পিনাররা মাঝের ওভারগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মোটের উপর, এটি একটি ভাল ক্রিকেট পিচ যেখানে হাই স্কোরের ম্যাচ হবে।
টসঃ যে দল টসে জিতবে তারা প্রথমে চেস করতে চাইবে কারণ পিচ ব্যাটিংয়ের জন্য বেশ ভালো।
বার্মিংহাম ফিনিক্স বনাম ট্রেন্ট রকেটস, দ্য হান্ড্রেড ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: টম ব্যান্টন, বেন ডাকেট
ব্যাটসম্যান: লিয়াম লিভিংস্টোন, জো রুট, জ্যাকব বেথেল
অলরাউন্ডার: ডেভিড উইলি, মার্কাস স্টোইনিস, বেনি হাওয়েল
বোলার: অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট
অধিনায়ক অপশন: ট্রেন্ট বোল্ট/ জো রুট
সহ-অধিনায়ক অপশন: মার্কাস স্টোইনিস/ লকি ফার্গুসন
(The above story first appeared on LatestLY on Aug 08, 2025 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

