BBL Live Streaming in India: মেলবোর্ন স্টার্স বনাম হোবার্ট হারিকেন্স টি-২০ ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

১৬ ডিসেম্বর শুক্রবার বিগ ব্যাশ লিগের ৪ নম্বর ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স ও হোবার্ট হারিকেন্স। ভারতীয় সময় অনুসারে (IST) সকাল ১১ঃ৩৫-এ খেলা শুরু হবে।

BBL Live Streaming in India: মেলবোর্ন স্টার্স বনাম হোবার্ট হারিকেন্স টি-২০ ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
Melbourne Stars vs Hobart Hurricanes (Photo Credit: Melbourne Stars and Hobart Hurricanes/ Twitter)

আজ ১৬ ডিসেম্বর শুক্রবার বিগ ব্যাশ লিগের ৪ নম্বর ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স (Melbourne Stars) ও হোবার্ট হারিকেন্স (Hobart Hurricanes)। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ১৩ ডিসেম্বর, মঙ্গলবার ক্যানবেরার মানুকা ওভালে অ্যাডাম জাম্পার (Adam Zampa) নেতৃত্বাধীন মেলবোর্ন সিডনি থান্ডার্সের কাছে এক উইকেটে হেরে যাওয়ার, শুরুটা  ভালো করতে পারেনি। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২২ রানে গুটিয়ে যায় তারা। নাথান কুল্টার নাইল (Nathan Coulter-Nile) তিন উইকেট পেলেও তার প্রচেষ্টায় জয়ের মুখ দেখতে পারেনি তারা। অন্যদিকে হ্যারিকেনরা শুরুটা ভালো করতে চাইবে। আসন্ন ম্যাচের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে তারা। আসিফ আলি (Asif Ali), জেমস নিশাম (James Neesham), টিম ডেভিড (Tim David), শাদাব খানের (Shadab Khan) মতো ব্যাটসম্যানদের নিয়ে গড়া তাদের মিডল অর্ডার শক্তিধর।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

১৬ ডিসেম্বর শুক্রবার বিগ ব্যাশ লিগের ৪ নম্বর ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স ও হোবার্ট হারিকেন্স। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) সকাল ১১ঃ৩৫-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে ।

(The above story first appeared on LatestLY on Dec 16, 2022 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).