BBL Live Streaming in India:হোবার্ট হারিকেন্স বনাম ব্রিসবেন হিট, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

কবে, কোথায়, কীভাবে দেখবেন বিগ ব্যাশ লিগ ২০২২-২৩ হোবার্ট হারিকেন্স বনাম ব্রিসবেন হিটের ম্যাচ জেনে নিন

BBL Live Streaming in India:হোবার্ট হারিকেন্স বনাম ব্রিসবেন হিট, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
Brisbane Heat (Photo Credit: Brisbane Heat/ Twitter)

২৫ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৫৫ নম্বর ম্যাচে হোবার্ট হারিকেন্সের (Hobart Hurricanes) মুখোমুখি হবে ব্রিসবেন হিট (Brisbane Heat)। লাউন্সেস্টনে অরোরা স্টেডিয়াম (Aurora Stadium, Launceston) ম্যাচটি অনুষ্ঠিত হবে। হারিকেন্স পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে এবং ব্রিসবেন হিট বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। সম্প্রতি টুর্নামেন্টের ৪৯ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল দু'পক্ষ, যেখানে ব্রিসবেন হিট ১২ রানে জিতেছিল। হারিকেন্সের ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাইকেল নেসারের (Michael Neser) ২৭ রানে ৩ উইকেট নিয়ে হিটকে টিকে থাকতে সহায়তা করে। ব্রিসবেন হিটও একই ধরনের পারফরমেন্স করতে চাইবে, যাতে পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারে এবং শিরোপা লড়াইয়ের একধাপ এগিয়ে যেতে পারে।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

২৫ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৫৫ নম্বর ম্যাচে মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স (Hobart Hurricanes) এবং ব্রিসবেন হিট (Brisbane Heat)। লাউন্সেস্টনে অরোরা স্টেডিয়াম (Aurora Stadium, Launceston) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) সকাল ৮:১০-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 25, 2023 08:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).