BBL Live Streaming in India: ব্রিসবেন হিট বনাম পার্থ স্কর্চার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

কবে, কোথায়, কীভাবে দেখবেন বিগ ব্যাশ লিগ ২০২২-২৩ ব্রিসবেন হিট বনাম পার্থ স্কর্চার্স জেনে নিন

BBL Live Streaming in India: ব্রিসবেন হিট বনাম পার্থ স্কর্চার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
BBL 2022-23 (Photo Credit: Sydney Sixers/ Twitter)

১১ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৩৭ নম্বর ম্যাচে ব্রিসবেন হিটের (Brisbane Heat) মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স (Perth Scorchers)। দ্য গাব্বা, ব্রিসবেনে (The Gabba, Brisbane) ম্যাচটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি দুই ফ্র্যাঞ্চাইজি মুখোমুখি হয়, যেখানে জিমি পিয়ারসনের (Jimmy Pierson) দলকে উড়িয়ে দিয়ে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় স্করচার্স। শেষ ম্যাচে কলিন মুনরো (Colin Munro) ও জশ ব্রাউন (Josh Brown) দলকে ভালো শুরু এনে দিলেও মিডল অর্ডারের ব্যর্থতায় শুরুটা ভালো করতে পারেননি কেউই। স্কোরচার্স তাড়া করতে নেমে তাদের ছয় বোলারের মধ্যে তিনজন ওভারপ্রতি ১০ রানের বেশি ও দুজন ৯ রানের বেশি রান দিয়েছেন। এভাবে ২১ বল বাকি থাকতেই ম্যাচ হেরে যাওয়া স্করচার্সের ওপর কোনো ধরনের চাপ তৈরি করতে পারেনি দলটি। সবমিলিয়ে টুর্নামেন্টে এখনও পর্যন্ত বেশ খারাপই খেলেছে তারা। এখনও পর্যন্ত আট ম্যাচে মাত্র দু'টি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে হিট। বুধবার তাদের প্রতিপক্ষ স্করচার্স টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এবং একটি জয়ে তারা সিডনি সিক্সার্সকে টপকে শীর্ষে উঠতে পারে।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

১১ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৩৭ নম্বর ম্যাচে মুখোমুখি হবে ব্রিসবেন হিট (Brisbane Heat) এবং পার্থ স্কর্চার্স (Perth Scorchers)। দ্য গাব্বা, ব্রিসবেনে (The Gabba, Brisbane) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) ২ঃ১০-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 11, 2023 11:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).