BBL Live Streaming in India: ব্রিসবেন হিট বনাম মেলবোর্ন স্টার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

কবে, কোথায়, কীভাবে দেখবেন বিগ ব্যাশ লিগ ২০২২-২৩ ব্রিসবেন হিট বনাম মেলবোর্ন স্টার্সের ম্যাচ জেনে নিন

BBL Live Streaming in India: ব্রিসবেন হিট বনাম মেলবোর্ন স্টার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
Brisbane Heat (Photo Credit: Brisbane Heat/Twitter)

২২ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৫১ নম্বর ম্যাচে ব্রিসবেন হিটের (Brisbane Heat) মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স (Melbourne Stars)। ব্রিসবেনের দ্য গাব্বাতে (The Gabba, Brisbane) ম্যাচটি অনুষ্ঠিত হবে। টানা তিন ম্যাচ জয়ের পর বিগ ব্যাশ লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ব্রিসবেন হিট। মেলবোর্ন স্টার্সদের জন্য এই মরশুমে আসলে কিছুই তাদের অনুকূলে যায়নি। বারোটি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিততে পেরেছে। গত ম্যাচে ব্যাট হাতে নায়ক ছিলেন নিক লার্কিন (Nick Larkin)। বল হাতে লিয়াম হ্যাচার (Liam Hatcher) ও অ্যাডাম জাম্পা (Adam Zampa) দুটি করে উইকেট নেন। আগের ম্যাচে ব্রিসবেন হিটের হয়ে ম্যাট রেনশ (Matthew Renshaw) অসাধারণ ইনিংস খেলেছিলেন। টিম ম্যানেজমেন্ট আশা করবে, ম্যাট রেনশও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন। বল হাতে আগের ম্যাচে মাইকেল নেসার (Michael Neser) ৩টি উইকেট নেন। এছাড়া স্পেনসার জনসন (Spencer Johnson), জেমস বাজলে (James Bazley) ও রেনশ একটি করে উইকেট নেন।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

২২ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৫১ নম্বর ম্যাচে মুখোমুখি হবে ব্রিসবেন হিট (Brisbane Heat) এবংমেলবোর্ন স্টার্স (Melbourne Stars)। ব্রিসবেনের দ্য গাব্বাতে (The Gabba, Brisbane) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) সকাল ৮:১০-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 22, 2023 08:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).