Bangladesh Premier League 2023 Live Streaming in India: রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

এখানে আপনি রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন

Bangladesh Premier League 2023 Live Streaming in India: রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Rangpur Riders (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League)-এর ৩৬ তম ম্যাচে আজ শনিবার ঢাকার শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) মুখোমুখি হবে রংপুর রাইডার্স (Rangpur Riders) ও সিলেট স্ট্রাইকার্স (Sylhet Strikers)। শেষ ম্যাচে ঢাকা ডমিনেটার্সের (Dhaka Dominators) বিপক্ষে দুই উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি। তারা এর আগে এই মরসুমে স্ট্রাইকার্সকে পরাজিত করে। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে (Khulna Tigers) ৩১ রানে হারিয়ে ফর্ম অব্যাহত রেখেছে সিলেট স্ট্রাইকার্স।

কবে, কোথায় আয়োজিত হবে রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্স?

৪ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্স?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র‍্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।

(The above story first appeared on LatestLY on Feb 04, 2023 03:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).