Bangladesh Premier League 2023 Live Streaming in India: খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

এখানে আপনি খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন

Bangladesh Premier League 2023 Live Streaming in India: খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Khulna Tigers (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)

আজ ৮ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League)-এর ৩৯ নম্বর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স (Khulna Tigers) ও সিলেট স্ট্রাইকার্স (Sylhet Strikers)। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ইয়াসির আলী চৌধুরীর (Yasir Ali Chowdhur) নেতৃত্বাধীন টাইগার্সরা ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে। আজকে স্ট্রাইকার্সের বিপক্ষে গর্বের জন্য খেলবে দলটি। চার পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে টাইগার্সরা। অন্যদিকে মাশরাফি মর্তোজার (Mashrafe Mortaza) নেতৃত্বে প্রথম দল হিসেবে প্লে-অফে উঠেছে স্ট্রাইকার্স। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

কবে, কোথায় আয়োজিত হবে খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স?

৮ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র‍্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।

(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 12:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).