Bangladesh Premier League 2023 Live Streaming in India:ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

এখানে আপনি ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন

Bangladesh Premier League 2023 Live Streaming in India:ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Fortune Barishal (Photo Credit: Fortune Barishal/Twitter)

শনিবার ৭ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium) বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩-এর চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের (Sylhet Strikers) বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল (Fortune Barishal)। গত মরসুমে গ্রুপ পর্বের দশ ম্যাচে সাত জয় নিয়ে গত আসরের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (Comilla Victorian) বিপক্ষে ফাইনালে হেরেছে ফরচুন বরিশাল। গত মরসুমে ১১ ইনিংসে ২৮৪ রান ও ১৬ উইকেট নিয়ে তাদের সেরা পারফর্মার ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan)। গত মরসুমে গ্রুপ পর্বের দশ ম্যাচে মাত্র এক জয়ে শেষ করে সিলেট স্ট্রাইকার্স (Sylhet Strikers)। কিন্তু গত শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (Chattogram Challengers) বিপক্ষে বড় আটের জয় দিয়ে এবারের আসর শুরু করেছে তারা। তরুণ পেসার রেজাউর রহমানের (Rejaur Rahman) ৪ উইকেটের দরুন ৯ উইকেটে মাত্র ৮৯ রানে থামে চ্যালেঞ্জার্স।

কবে, কোথায় আয়োজিত হবে ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স?

৭ জানুয়ারি, ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka)ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ৬ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র‍্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।

(The above story first appeared on LatestLY on Jan 07, 2023 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).