Bangladesh Premier League 2023 Live Streaming in India:কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এখানে আপনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) ২০২৩-এর ১৭ নম্বর ম্যাচে আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Comilla Victorians) ও ঢাকা ডমিনেটার্স (Dhaka Dominators)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৪ নম্বরে। মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শেষ স্থানে আছে ঢাকা ডমিনেটার্স। শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের (Sylhet Strikers) কাছে হেরেছে ঢাকা ডমিনেটার্স। ১২৯ রানের ছোট লক্ষ্য দেয় ঢাকা ডমিনেটার্স। চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় স্ট্রাইকাররা। গত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছিল সিলেট স্ট্রাইকার্স। ১৩৪ রানের সম্মানজনক টার্গেট দেয় স্ট্রাইকাররা। ১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়ানরা।
কবে, কোথায় আয়োজিত হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটার্স?
১৪ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium) কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটার্স?
বাংলাদেশ প্রিমিয়ার লিগেরকুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।
The countdown is on....
1️⃣9️⃣ JAN | ⏱ 1️⃣:3️⃣0️⃣ PM
Comilla Victorians? Dhaka Dominators
?Zahur Ahmed Chowdhury Stadium#WinOrWIn #ComillaVictorians #Bpl2023 pic.twitter.com/Vvgu7xdaDG
— Comilla Victorians (@comilla_v_bd) January 18, 2023
(The above story first appeared on LatestLY on Jan 19, 2023 10:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

