Bangladesh Premier League 2023 Live Streaming in India: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স, জেনে নিন ভারতে কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এখানে আপনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) ২০২৩-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (Chattogram Challengers) ও সিলেট স্ট্রাইকার্স (Sylhet Strikers)। গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো খেলেছিল চ্যালেঞ্জার্স, যেখানে তারা শেষ করেছিল তৃতীয় স্থানে। দ্বিতীয় কোয়ালিফায়ারেও জায়গা করে নেয় তারা, যেখানে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (Comilla Victorians) কাছে হেরে যায় তারা। শুভাগত হোমকে (Shuvagata Hom) চ্যালেঞ্জার্সের অধিনায়ক করা হয়েছে। গত বছর প্রভাব বিস্তার করতে না পারায় এবারের আসরে আরও ভালো শুরু খুঁজবে সিলেট স্ট্রাইকার্স (Sylhet Strikers )। দশ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছিল দলটি। তাই এবারের আসরের জন্য পুরো তালিকাই ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। স্ট্রাইকার্সের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা (Mashrafe Mortaza)।
কবে, কোথায় আয়োজিত হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স?
৬ জানুয়ারি, ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ১ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।
BPL T20 2023: Match 1
Chattogram Challengers vs Sylhet Strikers:
Sylhet Strikers won the toss & opted to bowl first.
Watch the match live in Daraz app: https://t.co/Fisx68v30S
& Nagorik TV#BPL | #BCB | #Cricket pic.twitter.com/MT2NDHc2GU— Bangladesh Cricket (@BCBtigers) January 6, 2023
(The above story first appeared on LatestLY on Jan 06, 2023 01:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

