Bangladesh Premier League 2023 Live Streaming in Bangladesh: রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এখানে আপনি রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন
আজ ৮ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League)-এর ৪০ নম্বর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স (Rangpur Riders) ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (Chattogram Challengers)। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। যেখানে রংপুর রাইডার্স ১০টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শেষবার যখন দু'দল মুখোমুখি হয় তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৫ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে ১৭৯ রান তোলে রাইডার্স। যেখানে ১২৪ রানে অলআউট হয়ে যায় চ্যালেঞ্জার্স। মাত্র ৪৫ বলে ৭৫ রান করে ম্যাচসেরা হন পাকিস্তানের শোয়েব মালিক (Shoaib Malik)।
আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুঝি হচ্ছে রংপুর রাইডার্স! আমাদের জয়ের লড়াইয়ে সাথে থাকুন আপনাদের সমর্থন ও ভালবাসা দিয়ে! #BPL2023#Joyerlorai pic.twitter.com/ZLSsu7fpxX— Rangpur Riders (@RangpurRider) February 8, 2023
কবে, কোথায় আয়োজিত হবে রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স?
৮ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
বিপিএল ২০২৩ সরাসরি দেখানো হবে গাজী টিভি (Gazi TV) ও মাছরাঙা টিভিতে (Maasranga TV)। এই চ্যানেলগুলো তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সফলভাবে সম্প্রচার স্বত্ব কিনেছে। বিপিএলের সরাসরি সম্প্রচারের জন্য তারা প্রায় ৮২ মিলিয়ন ডলার ব্যয় করেছে। বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।
(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 02:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

