Bangladesh Premier League 2023 Live Streaming in Bangladesh: খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এখানে আপনি খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন
আজ ৮ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League)-এর ৩৯ নম্বর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স (Khulna Tigers) ও সিলেট স্ট্রাইকার্স (Sylhet Strikers)। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ইয়াসির আলী চৌধুরীর (Yasir Ali Chowdhur) নেতৃত্বাধীন টাইগার্সরা ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে। আজকে স্ট্রাইকার্সের বিপক্ষে গর্বের জন্য খেলবে দলটি। চার পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে টাইগার্সরা। অন্যদিকে মাশরাফি মর্তোজার (Mashrafe Mortaza) নেতৃত্বে প্রথম দল হিসেবে প্লে-অফে উঠেছে স্ট্রাইকার্স। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।
BPL T20 2023: Match Day 20
Match 40: Premier Bank Khulna Tigers Vs Sylhet Strikers
Watch the match Live on Daraz app: https://t.co/Fisx68v30S & Nagorik TV
For full match details: https://t.co/hTyuaT8VOp#BPL | #BCB | #Cricket pic.twitter.com/vizeOaJu5F— Bangladesh Cricket (@BCBtigers) February 8, 2023
কবে, কোথায় আয়োজিত হবে খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স?
৮ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
বিপিএল ২০২৩ সরাসরি দেখানো হবে গাজী টিভি (Gazi TV) ও মাছরাঙা টিভিতে (Maasranga TV)। এই চ্যানেলগুলো তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সফলভাবে সম্প্রচার স্বত্ব কিনেছে। বিপিএলের সরাসরি সম্প্রচারের জন্য তারা প্রায় ৮২ মিলিয়ন ডলার ব্যয় করেছে। বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।
(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

