SL vs BAN 2nd Test Day 3 Scorecard: কলম্বোতে আজ পড়ল ১৪ উইকেট! শ্রীলঙ্কার বিরুদ্ধে বিপাকে বাংলাদেশ; একনজরে স্কোরকার্ড
মোট ১৪ উইকেট নিয়ে আজ দিন ছিল বোলারদের। সকালে শ্রীলঙ্কার ইনিংসের ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। এরপর বাংলাদেশের ৬ উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে কোনও ব্যাটসম্যান ৩০+ স্কোর করতে পারেনি
Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৭ জুন আয়োজিত হয়েছে SL বনাম BAN-এর তৃতীয় দিনের ম্যাচ। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo) চলছে এই খেলা। মোট ১৪ উইকেট নিয়ে আজ দিন ছিল বোলারদের। সকালে শ্রীলঙ্কার ইনিংসের ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। এরপর বাংলাদেশের ৬ উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে কোনও ব্যাটসম্যান ৩০+ স্কোর করতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে প্রভাত জয়সুরিয়া (Prabath Jayasuriya) এবং ধনঞ্জয় ডি সিলভা (Dhananjaya de Silva) দুটি করে উইকেট নিয়েছেন। যার ফলে বাংলাদেশ এক সেশন ব্যাটিং করেই ৬ উইকেট হারিয়েছে, এখনও তারা ৯৬ রানে পিছিয়ে।Kusal Mendis, SL vs BAN 2nd Test: বাংলাদেশ বিরুদ্ধে টেস্টে কাঁধে চোট কুশল মেন্ডিসের, মাঠের বাইরে শ্রীলঙ্কার উইকেটকিপার
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন স্কোরকার্ড
Sri Lanka tighten the grip! 🇱🇰 Bangladesh end Day 3 on 115/6, still trailing by 96 runs 🏏#SriLankaCricket #SLvsBAN pic.twitter.com/mXNlAStCTQ
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 27, 2025
আজ ২৯০/২ স্কোরে খেলা শুরু হয়। পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)-কে তাইজুল ইসলাম (Taijul Islam) ১৫৮ রানে আউট করেন। এছাড়া ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে হাল ধরেন কুশল মেন্ডিস (Kusal Mendis)। তার ৮৪ রানের ইনিংস শ্রীলঙ্কাকে ২০০+ লিড পেতে সাহায্য করে। নিজের সেরা বোলিংয়ে তাইজুল ৫ উইকেটে নিয়েছেন। এছাড়া নাইম হাসান (Nayeem Hasan) দ্রুত ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যানকে ক্রিজে টিকতে দেননি। বাংলাদেশের পেস এক্সপ্রেস নাহিদ রানা (Nahid Rana) ১টি উইকেট পান। এর ফলে শ্রীলঙ্কা ৪৫৮ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশ কাল ধরে না খেললে তাদের হার নিশ্চিত। ব্যাটিংয়ে শেষ ভরসা লিটন দাস (Litton Das)।
(The above story first appeared on LatestLY on Jun 27, 2025 06:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

