BAN vs AFG 1st T20I Live Streaming: বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি-২০, সরাসরি দেখুন (ভারত এবং বাংলাদেশ সময় অনুসারে)

২০২৩ প্রথম টি-২০ বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়

BAN vs AFG 1st T20I Live Streaming: বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি-২০, সরাসরি দেখুন (ভারত এবং বাংলাদেশ সময় অনুসারে)
AFG vs BAN T20I Series (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)

আজ ১৪ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আফগানিস্তান তাদের শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের তিনটিতে জিতেছে। অন্যদিকে, বাংলাদেশ তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে। এই ফরম্যাটে দুইদল মোট নয়বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ তিনবার বিজয়ী হয়েছে এবং আফগানিস্তান বাকি ম্যাচগুলি জিতেছে। ঘরের মাঠে বাংলাদেশ বেশী সুবিধা পাওয়ায় টি-টোয়েন্টি সিরিজ উপভোগ করবে। যদিও আফগানিস্তানের বিপক্ষে একদিবসীয় সিরিজে আয়োজক দলের পক্ষে এই সুবিধা কাজে আসেনি, যার ফলে ঘরের মাঠে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। উভয় দলই জয় দিয়ে সিরিজ শুরু করতে আগ্রহী হবে। SL Squad Announced, SL vs PAK Test Series: দিলশান মধুশাঙ্কার অভিষেক! পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী টেস্ট দলের ঘোষণা শ্রীলঙ্কার

বাংলাদেশের দল- সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন দাস, রনি তালুকদার, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

আফগানিস্তানের দল- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, হযরতউল্লাহ জাজাই, সিদ্দিকুল্লাহ আতাল, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নিজাত মাসুদ, মুজিব ইউর রহমান, ফরিদ আহমেদ মালিক, ফজলহাক ফারুকী, নূর আহমেদ, ওয়াফাদার মোমান্দ।

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি-২০?

১৪ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি-২০?

২০২৩ প্রথম টি-২০ বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি-২০?

বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি-২০ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে সম্প্রচার করা হবে গাজী টিভি (Gazi TV) এবং টি-স্পোর্টসে (T-Sports)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি-২০?

বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি-২০ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ভারতে ফ্যানকোড অ্যাপে এবং বাংলাদেশে র‍্যাবিটহোলবিডিতে (Rabbitholebd)।

(The above story first appeared on LatestLY on Jul 14, 2023 03:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).