AUS vs SA 1st T20I Dream11 Prediction: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
আজ, ১০ আগস্ট মুখোমুখি হবে AUS বনাম SA। ডারউইনের ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে (Marrara Cricket Ground, Darwin) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Australia National Cricket Team vs South Africa National Cricket Team, Dream11 Prediction: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর প্রথম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ আগস্ট মুখোমুখি হবে AUS বনাম SA। ডারউইনের ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে (Marrara Cricket Ground, Darwin) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। এই দুই দলের মধ্যে ২০২৩ সালের পর টি২০ ম্যাচ দেখা যায়নি। এই সিরিজটি তাই আগামী টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়ে এই সিরিজে আসছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা জিম্বাবয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। AUS Squad, SA vs AUS White Ball Series 2025: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, বাদ পড়লেন অনেক তারকা
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ ২০২৫
Captains Photoshoot with the T20I series trophy 🌟#cricket #SAvAUS #AidenMarkram #MitchellMarsh pic.twitter.com/Mwn8eBYPo3
— CricketTimes.com (@CricketTimesHQ) August 8, 2025
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টি২০ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, ডারউইনের ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে রবিবার তাপমাত্রা প্রায় ১৯° সেলসিয়াস থাকার আশা করা হচ্ছে এবং খেলা যত এগোবে তাপমাত্রা তত কমতে থাকবে। তবে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা নেই, যার মানে হলো খেলার সময় কোনও বাধা আসবে না।
পিচ রিপোর্টঃ ডারউইনের ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে এখনও পর্যন্ত একটিও টি২০ ম্যাচের আয়োজন করা হয়নি। তবে, এখানে যে ঘরোয়া টি২০ ম্যাচ হয়েছে, সেখানে প্রথম ইনিংসে গড় স্কোর হচ্ছে ১৫৩, আর দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৩২.৬। ব্যাটাররা এখানে ভালো করতে পারবে এবং পেসাররা পিচ থেকে কিছু সাহায্য পাবেন তবে সেটা প্রথম দিকে, স্পিনাররা সুযোগ পাবে তবে যখন পরের দিকে পিচ স্লো হয়ে যায়।
টসঃ যে দল টসে জিতবে তারা প্রথমে ব্যাটিং করতে চাইবে কারণ পিচ স্লো হলে ব্যাট করা কঠিন হয়ে পড়ে।
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টি২০ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: জশ ইংলিস, রায়ান রিকেলটন
ব্যাটসম্যান: মিচেল মার্শ, ট্রাভিস হেড, টিম ডেভিড, এইডেন মার্করাম, ডেওয়াল্ড ব্রেভিস
অলরাউন্ডার: গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন
বোলার: অ্যাডাম জাম্পা, কাগিসো রাবাডা
অধিনায়ক অপশন: ট্রাভিস হেড/ ডেওয়াল্ড ব্রেভিস
সহ-অধিনায়ক অপশন: কাগিসো রাবাডা / গ্লেন ম্যাক্সওয়েল
(The above story first appeared on LatestLY on Aug 10, 2025 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

