AUS vs IND 3rd ODI Toss Update: টসে হেরে প্রথমে বল করছে ভারত, একনজরে দু'দলের একাদশ

আজ টসে জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে বাদ পড়েছেন নীতীশ কুমার রেড্ডি এবং অর্শদীপ সিং। দলে এসেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। এছাড়া অজি দলে জেভিয়ার বার্টলেটের জায়গায় খেলবেন নাথান এলিস (Nathan Ellis)।

AUS vs IND 3rd ODI Toss Update: টসে হেরে প্রথমে বল করছে ভারত, একনজরে দু'দলের একাদশ
AUS vs IND Series 2025 (Photo Credit: SEN Cricket/ X)

Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৫ অক্টোবর মুখোমুখি হবে AUS বনাম IND। সিডনির সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (Sydney Cricket Ground, Sydney) আয়োজিত হয়েছে এই ম্যাচ। অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্বে রয়েছেন মিচেল মার্শ (Mitchell Marsh)। অন্যদিকে, ভারতের অধিনায়কের দায়িত্বে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। অস্ট্রেলিয়াতে এখনও সেভাবে গরম পড়েনি। আজ আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে। পিচ রিপোর্ট বলছে, মাঠ এখানে বেশ শক্ত। সেই সব কথা মাথায় রেখে আজ টসে জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে বাদ পড়েছেন নীতীশ কুমার রেড্ডি এবং অর্শদীপ সিং। দলে এসেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। এছাড়া অজি দলে জেভিয়ার বার্টলেটের জায়গায় খেলবেন নাথান এলিস (Nathan Ellis)। AUS vs IND 3rd ODI Live Streaming: অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় ওয়ানডে ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে

অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় ওয়ানডে ম্যাচের টস আপডেট

অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথু শর্ট, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কুপার কনোলি, মিচেল ওয়েন, নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

ভারতের প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).