AUS vs IND 2nd Test Live Streaming: অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টেস্ট, সরাসরি দেখবেন যেখানে

অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০ টায়। টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া বিনামুল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে এবং সরাসরি সম্প্রচার করা হবে ডিজনি+ হটস্টারে।

AUS vs IND 2nd Test Live Streaming: অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টেস্ট, সরাসরি দেখবেন যেখানে
IND vs AUS Test Series (Photo Credit: ICC/ X)

Australia National Cricket Team vs India National Cricket Team 2nd Test Live Streaming: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল আজ দ্বিতীয় টেস্টে একে অপরের মুখোমুখি হবে। এই টেস্টে ভারতীয় ক্রিকেট দলের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা এবং চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে আরও একটি জয় অর্জন করা। আজ, অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার (AUS বনাম IND) পিঙ্ক বল টেস্ট। পার্থে উদ্বোধনী ম্যাচে ২৯৫ রানের দুর্দান্ত জয় নিয়ে সিরিজ শুরু করে সফরকারীরা। দিন-রাত্রির টেস্টে ফাস্ট বোলার জশ হ্যাজেলউডকে ছাড়াই খেলতে হবে অজিদের। ফিটনেসের কারণে হ্যাজেলউড খেলা থেকে ছিটকে গেছেন এবং স্কট বোল্যান্ড তার পরিবর্তে দলে এসেছেন। এর মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন বোল্যান্ড। এদিকে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ফিরে আসায় উচ্ছ্বসিত ভারত। ব্যক্তিগত কারণে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অংশ নিতে পারেননি রোহিত। রোহিতের পাশাপাশি শুভমান গিলও দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। Rohit Sharma: ওপেনিং করবেন রাহুল, অ্যাডিলেড টেস্টে ৬ বছর পর প্রথমবার মিডল অর্ডারে ব্যাট করবেন রোহিত শর্মা

অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টেস্ট

অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্ট হেড টু হেড রেকর্ড

টেস্টে ১০৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ১০৮টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৩৩টিতে, অস্ট্রেলিয়া জিতেছে ৪৫ বার। ২৯ ম্যাচ ড্র হয়েছে। ১টি ম্যাচ টাই হয়েছে।

অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, স্কট বোল্যান্ড।

ভারতের স্কোয়াডঃ যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, কেএল রাহুল, দেবদত্ত পাডিক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জসপ্রিত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ, সরফরাজ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, অভিমন্যু ঈশ্বরণ।

কবে, কোথায় আয়োজিত হবে অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ?

৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম ভারত।

কখন থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ?

অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০ টায়

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ?

অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। এছাড়া বিনামুল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন অস্ট্রেলিয়া বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ?

অস্ট্রেলিয়া বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ অনলাইনে ভারতে (Disney+ Hotstar)।

(The above story first appeared on LatestLY on Aug 15, 2333 05:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).