1st Qualifier, Bangladesh Premier League 2023 Live Streaming in India: সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্ব, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এখানে আপনি সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্ব ম্যাচের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League) প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স (Sylhet Strikers) ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Comilla Victorians)। মাশরাফি বিন মর্তুজার (Mashrafe Bin Mortaza) নেতৃত্বে এবারের আসরে অসাধারণ দল স্ট্রাইকার্স। প্রথম দল হিসেবে প্লে-অফে খেলার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে তারা। ১২টি খেলায় ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে তারা। অন্যদিকে, এদিকে, ইমরুল কায়েসের (Imrul Kayes) নেতৃত্বাধীন ভিক্টোরিয়ানরা প্রথম তিন ম্যাচে হারের পর বিপিএলের ইতিহাস প্রথমবার টানা নয় ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি।
MATCH DAY
Bangladesh Premier League 2023
🏟️: Dhaka#BPL2023 #RRvFB #RangpurRiders #FortuneBarishal #SSvCV #SylhetStrikers #ComillaVictorians pic.twitter.com/0RNQFMclYS
— Square Sports Cricket (@squarescricket) February 12, 2023
কবে, কোথায় আয়োজিত হবে সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্ব?
১২ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্ব?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্ব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।
(The above story first appeared on LatestLY on Feb 12, 2023 03:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

