1st Qualifier, Bangladesh Premier League 2023 Live Streaming in Bangladesh: সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্ব, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এখানে আপনি সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্ব ম্যাচের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League) প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স (Sylhet Strikers) ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Comilla Victorians)। মাশরাফি বিন মর্তুজার (Mashrafe Bin Mortaza) নেতৃত্বে এবারের আসরে অসাধারণ দল স্ট্রাইকার্স। প্রথম দল হিসেবে প্লে-অফে খেলার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে তারা। ১২টি খেলায় ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে তারা। অন্যদিকে, এদিকে, ইমরুল কায়েসের (Imrul Kayes) নেতৃত্বাধীন ভিক্টোরিয়ানরা প্রথম তিন ম্যাচে হারের পর বিপিএলের ইতিহাস প্রথমবার টানা নয় ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি।
Qualifier 1 🔥
Comilla Victorians 🆚 Sylhet Strikers
1️⃣2️⃣ FEB | ⏱6️⃣:3️⃣0️⃣ PM
🚩 Sher-E-Bangla National Cricket Stadium#WinOrWIn #ComillaVictorians #Bpl2023 pic.twitter.com/z9H8pYOEyi— Comilla Victorians (@comilla_v_bd) February 11, 2023
কবে, কোথায় আয়োজিত হবে সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্ব?
১২ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্ব?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম বাছাইপর্ব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
বিপিএল ২০২৩ সরাসরি দেখানো হবে গাজী টিভি (Gazi TV) ও মাছরাঙা টিভিতে (Maasranga TV)। এই চ্যানেলগুলো তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সফলভাবে সম্প্রচার স্বত্ব কিনেছে। বিপিএলের সরাসরি সম্প্রচারের জন্য তারা প্রায় ৮২ মিলিয়ন ডলার ব্যয় করেছে। বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।
(The above story first appeared on LatestLY on Feb 12, 2023 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

