Commonweatlh Games 2026: নীরজের রুপো, ব্রোঞ্জ যশবীরের; জ্যাভলিনে ডাবল পোডিয়াম ভারতের
কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের জন্য ঐতিহাসিক দিন। ঘুম থেকে উঠে সুখবর পেল ভারতীয়রা। পুরুষের জ্যাভলিন থ্রো-এর ফাইনালে ভারতের ঝুলিতে এলো দুটি পদক। মরশুমের সেরা ৮৫.৮৩ মিটার থ্রো করে রুপো জিতলেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া।
Commonweatlh Games 2026: কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের জন্য ঐতিহাসিক দিন। ঘুম থেকে উঠে সুখবর পেল ভারতীয়রা। পুরুষের জ্যাভলিন থ্রো-এর ফাইনালে ভারতের ঝুলিতে এলো দুটি পদক। মরশুমের সেরা ৮৫.৮৩ মিটার থ্রো করে রুপো জিতলেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া। অন্যদিকে, শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এনে নিজের জীবনের সেরা পারফরম্যান্স (৮৫.৪১ মিটার) দিয়ে ব্রোঞ্জ ছিনিয়ে নিলেন ভারতের তারকা যশবীর সিং। শ্রীলঙ্কার রমেশ পথিরাগে ৮৯.৭৫ মিটার থ্রো করে জ্যাভলিনে সোনা জয় করেন।
ডেকাথলনে ইতিহাস তেজস্বীনের
একই সঙ্গে পুরুষদের ডেকাথলনে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছেন তেজস্বিন শঙ্কর, কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ডেকাথলনে পদক জয়ের নজির গড়লেন তিনি। পাশাপাশি রিংয়ে আধিপত্য বজায় রেখে স্বর্ণপদকের আশা জিইয়ে রেখেছেন ভারতীয় বক্সাররা।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর শুভেচ্ছা, দেখুন নীরজের রুপো
A double podium finish to remember! 🥈🥉🇮🇳
Congratulations to Neeraj Chopra for winning Silver and Yash Vir Singh for securing Bronze in the Men's Javelin Throw at the Commonwealth Games.
Two Indians finishing on the podium is a historic first for this event. This is a truly… pic.twitter.com/QmqnW2VJT1
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) July 31, 2026
জোড়া পদক
জ্যাভলিনে ভারতের জোড়া পদক। ফাইনালে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। নিজের দ্বিতীয় প্রচেষ্টাতেই ৮৫.৮৩ মিটার দূরত্বে বর্ষা ছুড়ে মরশুমের সেরা পারফরম্যান্স উপহার দেন অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া। যদিও পরের প্রচেষ্টাগুলিতে তিনি আর নিজের স্কোর উন্নত করতে পারেননি, তবুও তাঁর এই থ্রো ভারতকে রুপো এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
চমক যশবীর সিং
তবে রাতের আসল চমক তুলে রেখেছিলেন ২৫ বছর বয়সী যশবীর সিং। ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টার আগে পর্যন্ত তিনি সপ্তম স্থানে ছিলেন। সেখান থেকে শেষ থ্রো-তে ৮৫.৪১ মিটার দূরত্ব স্পর্শ করে ব্যক্তিগত সেরা (Personal Best) পারফরম্যান্স সহ এক লাফে তিন নম্বরে উঠে আসেন এবং ব্রোঞ্জ নিশ্চিত করেন।
কমনওয়েলথ গেমস ২০২৬- পুরুষদের জ্যাভলিনে পদকজয়ীরা
১) রমেশ পথিরাগে (শ্রীলঙ্কা): ৮৯.৭৫ মিটার, সোনা।
২) নীরজ চোপড়া (ভারত) ৮৫.৮৩ মিটার,রুপো
৩) যশবীর সিং (ভারত) ৮৫.৪১ মিটার, ব্রোঞ্জ।
ডেকাথলনে তেজস্বিনের ঐতিহাসিক কৃতিত্ব
অ্যাথলেটিক্সে ভারতের জন্য আরও একটি বড় খবর উপহার দেন তেজস্বিন শঙ্কর। অত্যন্ত কঠিন ও শারীরিক চাপের খেলা ডেকাথলনে নিজের সেরাটা উজাড় করে দিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন তিনি। কমনওয়েলথের ইতিহাসে ডেকাথলন বিভাগে কোনো ভারতীয়ের এটাই প্রথম পদক।
রিংয়ে বক্সারদের জয়জয়কার
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পাশাপাশি বক্সিং রিং থেকেও ভারতের জন্য ভালো খবর এসেছে। বেশ কয়েকজন ভারতীয় বক্সার সেমিফাইনালে নিজেদের সেরাটা দিয়ে জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছেছেন, যা ভারতের জন্য আরও একাধিক সোনা জয়ের সুযোগ তৈরি করে দিয়েছে।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

