Vaibhav Suryavanshi: বিহারের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশীকে ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের
বাইশ গজের বিশ্বকে মুগ্ধ করেছে বিহারের সমস্তিপুরের ১৪ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সোমবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বিষ্ময় প্রতিভা বৈভব।
বাইশ গজের বিশ্বকে মুগ্ধ করেছে বিহারের সমস্তিপুরের ১৪ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সোমবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বিষ্ময় প্রতিভা বৈভব। আইপিএলের মধ্যে ভারতীয় মধ্যে দ্রুততম সেঞ্চুরি, সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান সহ একগাদা রেকর্ড গড়েন বিহারের বৈভব।
বিহারকে পাদপ্রদীপের আলোয় আল বৈভবের সেঞ্চুরি
ভারতীয় ক্রিকেটের মানচিত্রে অচেনা বিহারকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে ১৪ বছরের খুদের অবিশ্বাস্য ব্য়াটিং। গতকাল, ম্যাচ শেষে সমস্তিপুর সহ বিহারের বিভিন্ন জায়গায় বৈভবের সেঞ্চুরি উদযাপন করতে মানুষজন রাস্তায় বেরিয়ে আতসবাজি ফাটাতে থাকেন। সেঞ্চুরির পরই বিহারের ছেলে বৈভবকে এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে অভিনন্দন জানান রাজ্যের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।
বৈভবকে নীতীশের ১০ লক্ষ
#Bihar Chief Minister #NitishKumar congratulates cricketer #VaibhavSuryavanshi from Samastipur for his unique feat and record in #IPL tournament.
Chief Minister announces cash reward of Rs 10 lakh for #Vaibhav honouring his record of fastest century. #IPL2025 #Cricket🏏… pic.twitter.com/J6iDJYe03z
— All India Radio News (@airnewsalerts) April 29, 2025
মুখ্যমন্ত্রী নীতীশের প্রশংসা
আজ, মঙ্গলবার বিহারের ছেলে বৈভব সূর্যবংশীকে নগদ ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ। বৈভবকে বিহারের গর্ব বলে অ্যাখা দিয়েছেন নীতীশ। বৈভবের সঙ্গে দেখা করে উত্তরীয় পরানো ও কথাও বলেন বিহারের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ১.১ কোটি টাকায় বৈভবকে আইপিএলের নিলাম থেকে কিনেছিল রাজস্থান রয়্যালস।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

