BAN vs ZIM Sylhet Test: সিলেটে ১১২ রানের লিড, হাতে এখনও ৬ উইকেট বাংলাদেশের

মঙ্গলবার, সিলেটে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৯৪ রান। সব মিলিয়ে নাজমুলদের লিড এখন ১১২ রানের, হাতে আছে এখনও ৬ উইকেটে।

BAN vs ZIM Sylhet Test: সিলেটে ১১২ রানের লিড, হাতে এখনও ৬ উইকেট বাংলাদেশের
Najmul Hossain Shanto. (Photo Credits: X)

BANGLADESH বনাম ZIMBABWE Sylhet Test: সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়াল বাংলাদেশ (Bangladesh Cricket Team)। যদিও জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তোর দলের হারের ঝুঁকি এখনও রয়েছে। মঙ্গলবার, সিলেটে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৯৪ রান। সব মিলিয়ে নাজমুলদের লিড এখন ১১২ রানের, হাতে আছে এখনও ৬ উইকেটে। পিচের যা হাল তাতে চতুর্থ ইনিংসে ২০০ প্লাস রান তাড়া কারাটা জিম্বাবোয়ের ব্যাটারদের কাছে বেশ চ্য়ালেঞ্জিং হবে।

খেলার শেষে বাংলাদেশ শিবিরে ঘুরছে, আগামিকাল, বুধবার শেষ ৬টা উইকেটে অন্তত ১০০ রান যোগ করার কথা। জিম্বাবোয়ের লক্ষ্য আবার, কাল শেষ ৬টা উইকেট ৫০ রানের মধ্যে গুঁটিয়ে ফেলা। বিশেষজ্ঞদের মতে, সিলেটে চতুর্থ ইনিংসে দুশোর কম রান তাড়া করতে হলে অ্যাডভান্টেজ ক্রেগ এরভিনের দলের। আর জিম্বাবোয়ের সামনে জয়ের জন্য দুশোর বেশী লক্ষ্যমাত্রা থাকলে এগিয়ে থাকবেন নাজমুল-রা।

নাজমুলের দারুণ লড়াই

সবচেয়ে গুরুত্বপূর্ণ নাজমুলের উইকেট

এই দুটি লক্ষ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্তো-র উইকেটটা। দারুণ লড়াই করে ৬০ রানে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল। তাঁর সঙ্গে অপরাজিত অবস্থায় দিনের খেলা শেষ করলেন জাকের আলি (২১)। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ৮২ রানে পিছিয়ে থেকে নেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পদ্মাপাড়ের দেশ।

আজ বাংলাদেশ ১৩৭ রান যোগ করল, হারালো ৩টি উইকেট

মঙ্গলবার টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ৩টি উইকেট পড়ে, যোগ হয় ১৩৭ রান। দিনের খেলার শুরুতে মেহমেদুল হক (৩৩)-র আউটের পর তৃতীয় উইকেটে মমিনুল হক ও নাজমুল শান্তো বেশ ভাল পার্টনারশিপ করতে থাকেন। কিন্তু হাফ সেঞ্চুরি পূর্ণ করার মুখে আউট হয়ে যান মমিনুল (৪৭)। এরপরই মুশফিকুর রহিম (৪)-র উইকেট হারিয়ে আরও চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এরপর দিনের শেষ ১৫টা ওভার আর উইকেট না হারানোয় কিছুটা স্বস্তিই মাঠ ছাড়েন নাজমুল-রা।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).