Asia Cup India vs Pakistan: ৯ সেপ্টেম্বর থেকে আরব মুলুকে শুরু হচ্ছে এশিয়া কাপ, পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি ভারত!
কদিন আগেই এক টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে দেশের প্রাক্তন ক্রিকেটারদের পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। পহেলাগাম জঙ্গি হামলা, অপরাশেন সিঁদুর, দুই দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর শাহিদ আফ্রিদিদের সঙ্গে খেলা ইস্যুতে কটাক্ষ শুনতে হয়েছিল যুবরাজ সিং, ইউসুফ ও ইরফান পাঠান, হরভজন সিংদের।
Asia Cup India vs Pakistan: কদিন আগেই এক টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে দেশের প্রাক্তন ক্রিকেটারদের পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। পহেলাগাম জঙ্গি হামলা, অপরাশেন সিঁদুর, দুই দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর শাহিদ আফ্রিদিদের সঙ্গে খেলা ইস্যুতে কটাক্ষ শুনতে হয়েছিল যুবরাজ সিং, ইউসুফ ও ইরফান পাঠান, হরভজন সিংদের। এরপর ইংল্যান্ডের মাটিতে হতে চলা ভারত-পাকিস্তান প্রাক্তনদের মধ্যে ম্যাচ বাতিল হয়েছিল। কিন্তু এবার এশিয়া কাপে (2025 Asia Cup) পাকিস্তান থাকলেও খেলতে রাজি হয়ে গেল ভারত। পহেলগাম জঙ্গি হামলার সঙ্গে জড়িতরা এখনও ধরা পড়েনি, তারই মাঝে কী করে এত দ্রুত দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
১৪ সেপ্টেম্বর হতে পারে ভারত-পাকিস্তান লিগের ম্যাচ
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরবআমিরশাহিতে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট শুরুর বিষয়ে কার্যত সরকারি সিলমোহর পড়ে গেল। দুবাই অথবা আবুধাবিতে ৮টি দেশকে নিয়ে হবে এবারের টুর্নামেন্ট। আগামী ২৮ সেপ্টেম্বর হবে ফাইনাল। ভারত, পাকিস্তান হয়তো একই গ্রুপেই থাকছে। সব ঠিকঠাক থাকলে, সেপ্টেম্বরে বাইশ গজে তিনবার ভারত-পাকিস্তান ম্য়াচ হচ্ছে। সূর্যকুমার যাদবের চোট থাকায় আসন্ন এশিয়া কাপে খেলছেন না। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই আসন্ন এশিয়া কাপে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড সফর সেরে বিশ্রাম যাওয়া জশপ্রীত বুমরাও খেলবেন না। শোনা যাচ্ছে, এবারের এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর লিগের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
গতবার চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার ভারত
আগামী বছর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ হবে ২০ ওভারের টুর্নামেন্ট। মোট আটটি দেশ অংশ নেবে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মধ্যে মূলত লড়াই হবে। আয়োজক দেশ সংযুক্ত আরবআমিরশাহি, হংকং, ওমানও খেলবে এবারের এশিয়া কাপে। শেষবার ২০২৩ সালে হওয়া এশিয়া কাপে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।
(The above story first appeared on LatestLY on Jul 26, 2025 06:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

