Irfan Pathan Payal Ghosh: ইরফান পাঠানের সঙ্গে প্রেম ছিল দাবি করে ছবি দিয়ে বিস্ফোরক পোস্ট বাঙালি অভিনেত্রীর

সম্প্রতি মহম্মদ সামিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর এবার পায়েল বললেন, ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

Irfan Pathan Payal Ghosh: ইরফান পাঠানের সঙ্গে প্রেম ছিল দাবি করে ছবি দিয়ে বিস্ফোরক পোস্ট বাঙালি অভিনেত্রীর

বাঙালি অভিনেত্রী-রাজনীতিবিদ পায়েল ঘোষ (Payal Ghosh) ফের খবরে। সম্প্রতি মহম্মদ সামিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর এবার পায়েল বললেন, ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠানের (Irfan Pathan) সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইরফানের ঠিক পাশে তাদের দু'জনের একটি ছবি পোস্ট করেন পায়েল। সেই ছবির পোস্টে অভিনেত্রী-রাজনীতিবিদ দাবি করেন, ইরফানের সঙ্গে তিনি প্রেম করতেন। কিন্তু কোনও কারণে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে ভাঙন ধরে। আর তারপর তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন। শরীর খারাপ হয়ে গিয়েছিল। নিজের এক্স (আগে টুইটার) অ্যাকাউন্টে এমন কথাই লিখলেন অভিনেত্রী পায়েল ঘোষ। সেই এক্স পোস্টেই পায়েল লেখেন, জীবনে তিনি একমাত্র ইরফান পাঠানকেই ভালবেসে ছিলেন। এরপর আর কাউকে ভালবাসেননি।

খেলা ছাড়ার পর ইরফান পাঠান এখন চুটিয়ে কমেন্ট্রি করছেন। ভারতের অন্যান্য তারকা ক্রিকেটারদের মত তাঁর স্টারডম, স্টারলুক থাকলেও কখনও ইরফানের ব্যক্তিগত জীবনের কথা সামনে আসেনি। ইরফানের স্ত্রী কেন শুধু বোরখা পরা ছবি দেন, তা নিয়ে একবার বিতর্ক হয়েছিল শুধু। কিন্তু পায়েল ঘোষ একেবারে অজানা ইরফানের কথা তুলে ধরলেন। তবে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটার, অভিনেতা, সেলেবদের নিয়ে অনেকে মিথ্যা দাবি করে প্রচারে আসতে চান, পায়েলও তেমনটা করেছেন কি না তা বোঝা যাচ্ছে না।

দেখুন ছবিতে

বিশ্বকাপের মাঝে শামিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পায়েল ঘোষ বলেছিলেন, 'শামি তুমি তোমার ইংরেজিটা আর একটু ঘষেমেজে ঠিক করে নাও। আমি তোমায় বিয়ে করতে তৈরি আছি।"পরে অবশ্য পায়েল বলেছিলেন, তিনি শামির খেলা দেখে মুগ্ধ হয়ে উত্তেজিনায় এমনটা লিখে দিয়েছিলেন।

(The above story first appeared on LatestLY on Dec 01, 2023 04:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).