Vaibhav Suryavanshi Hits Century: ৩৫ বলে সেঞ্চুরি করে ইতিহাসে ১৪ বছরের বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর
জয়পুরে বিষ্ময় বালকের বিস্ফোরণ। সোমবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি রাজস্থান রয়্যালসের ১৪ বছরের বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী।
Vaibhav Suryavanshi Second-fastest IPL century: জয়পুরে বিষ্ময় বালকের বিস্ফোরণ। সোমবার জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকাল রাজস্থান রয়্যালসের ১৪ বছরের বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। ১৪ বছর ৩২ দিনের এক বালকের ব্যাটে একেবারে রূপকথার সেঞ্চুরির সাক্ষী থাকল গোলাপী শহর। রশিদ খানের বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করে রাজস্থান রয়্যালসের বিহারী ব্যাটার বৈভব। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি গড়ল বৈভব। ভাঙল ১৫ বছর আগে করা ইউসুফ পাঠানের ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড।
১ কোটি ১০ লক্ষ টাকায় মেগা নিলামে বৈভবকে কিনেছিল রাজস্থান
। এর চেয়ে স্বপ্নের অভিষেক বাইশ গজের খেলায় এর আগে হয়েছে কি না সন্দেহ। মেগা নিলামে যখন বৈভবকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস অনেকেই হেসে বলেছিল, এত ছোট একটা বাচ্চার পিছনে কোটি টাকা ঝেলে নষ্ট করেছে রাজস্তান। কিন্তু সোমবার গোলাপী শহরে বৈভব প্রমাণ করল তার প্রতিভা।
প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি আছে ক্রিসে গেইলের দখলে (৩০ বলে, ২০১৩ আইপিএলে)।
১৭ বলে হাফ সেঞ্চুরি, ৩৫ বলে সেঞ্চুরি, ৩৮ বলে ১০১
এদিনে ১৪ বছরের বৈভব মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি হাঁকায়। গুজরাটের পেসার ইশান্ত শর্মার একটা ওভারে ২৮ রান নেয় বৈভব। গত শনিবার সঞ্জু স্যামসনের চোটের পর লখনৌ সুপারজায়েন্টসের বিরুদ্ধে ম্যাচে আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল ১৪ বছরের বৈভবের।
ওভার বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করল বৈভব
Youngest to score a T20 1⃣0⃣0⃣ ✅
Fastest TATA IPL hundred by an Indian ✅
Second-fastest hundred in TATA IPL ✅
Vaibhav Suryavanshi, TAKE. A. BOW 🙇 ✨
Updates ▶ https://t.co/HvqSuGgTlN#TATAIPL | #RRvGT | @rajasthanroyals pic.twitter.com/sn4HjurqR6
— IndianPremierLeague (@IPL) April 28, 2025
আইপিএলে রূপকথা লেখা সেঞ্চুরি বৈভবের
Second-fastest IPL century, and how! Take a bow, Vaibhav Suryavanshi 👏
Follow live 👉 https://t.co/AGgTPp7cRO | #IPL2025 #RRvGT pic.twitter.com/wsZ1cuVaBO
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 28, 2025
ইশান্ত শর্মার এক ওভারে বৈভব নেয় ২৮ রান
গুজরাটের বিরুদ্ধে জয়ের জন্য ২১০ রান তাড়া করতে নেমে ওপেনার বৈভব ঝড় তোলেন। অন্য প্রান্তে ছিলেন যশস্বী জয়সওয়াল। শুরু থেকে গুজরাট টাইটান্সের দুই জাতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ ও ইশান্ত শর্মা-কে আক্রমণ করে বৈভব। এখনও পর্যন্ত ৭টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছে ১৪ বছরের বিষ্ময় বালক।
(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 10:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

