World's Largest Downtown in Riyadh: রিয়াদে বিশ্বের সবচেয়ে বড় আধুনিক ডাউনটাউন ঘোষণা করেছে সৌদি আরব
২০৩০ সালে এই শহরের কেন্দ্রস্থলের কাজ শেষ হবে এবং তেল ছাড়ার জিডিপিতে ১৮ হাজার কোটি সৌদি রিয়াল (৪৮.৬ বিলিয়ন ডলার) আয় হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩৩৪,০০০ কর্মসংস্থানও হবে বলে আশা করা হচ্ছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্বের সবচেয়ে বড় আধুনিক ডাউনটাউন গড়ে তুলতে 'নিউ মুরাব্বা ডেভেলপমেন্ট কোম্পানি' (New Murabba Development Company) চালুর ঘোষণা করলেন দেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ (Mohammed bin Salman Al Saud)। সৌদি সংবাদপত্র সৌদি গেজেটের এক প্রতিবেদন জানায়, ২০৩০ সালে এই শহরের কেন্দ্রস্থলের কাজ শেষ হবে এবং তেল ছাড়ার জিডিপিতে ১৮ হাজার কোটি সৌদি রিয়াল (৪৮.৬ বিলিয়ন ডলার) আয় হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩৩৪,০০০ কর্মসংস্থানও হবে বলে আশা করা হচ্ছে। প্রায় ১৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই প্রকল্পের মাধ্যমে কয়েক লক্ষ বাসিন্দার থাকার ব্যবস্থা করা হবে। এতে থাকবে একটি আইকনিক মিউজিয়াম, একটি প্রযুক্তি ও ডিজাইন বিশ্ববিদ্যালয়, একটি থিয়েটার এবং ৮০টিরও বেশি বিনোদন ও সংস্কৃতি ভেন্যু।
দেখুন পোস্ট
The #NewMurabba: World’s largest modern downtown to be developed in #Riyadh — https://t.co/aK7zGZCimr pic.twitter.com/kVrsPE625Q
— Saudi Gazette (@Saudi_Gazette) February 16, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 17, 2023 09:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

