Woman Swept into Sea: প্রেমিকের সঙ্গে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে অতলে তলিয়ে গেলেন তরুণী, দেখুন সেই ভিডিয়ো

কয়েক মুহূর্তের আনন্দের জন্যে অনুকূল আবহাওয়া উপেক্ষা করেই সমুদ্রে স্নান করতে নেমেছিলেন ওই যুগল। তখন সমুদ্রে চলছিল উত্তাল ঢেউ। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।

Woman Swept into Sea: প্রেমিকের সঙ্গে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে অতলে তলিয়ে গেলেন তরুণী, দেখুন সেই ভিডিয়ো
Woman swept into sea during Storm in Russia (Photo Credits: X)

প্রচণ্ড ঝড়ের মাঝে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক তরুণী। রাশিয়ার (Russia) সোচি শহরের এক সমুদ্র সৈকতে দিন তিনেক আগে ঘটে গেল সেই মর্মান্তিক অঘটন। কয়েক মুহূর্তের আনন্দের জন্যে অনুকূল আবহাওয়া উপেক্ষা করেই সমুদ্রে স্নান করতে নেমেছিলেন ওই যুগল। তখন সমুদ্রে চলছিল উত্তাল ঢেউ। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। স্নান করতে নেমে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তলিয়ে গেলেন ওই তরুণী। যুবক কোনমতে উঠে দাঁড়াতে পারলেও একের পর এক বিশাল ঢেউয়ের ধাক্কায় নিজেকে সামলাতে পারলেন না তরুণী। অতলে তলিয়ে গেলেন। ঘটনার তিন দিন পার হয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি তাঁর। তবে খোঁজ জারি রেখেছে উদ্ধারকারীরা। তরুণীর তলিয়া যাওয়ার ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই ঘটনা ভিডিয়ো... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 18, 2024 07:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).