Vladimir Putin: বাহাত্তরে বাজিমাত, 'বৃদ্ধ' পুতিনের জিমন্যাস্ট বান্ধবী, রুশ প্রেসিডেন্টের ১০ বছরের ছেলের ছবি প্রকাশ্যে
রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) ১০ বছর বয়সী সন্তান রয়েছে? এবার এমনই দাবি করা হল ক্রেমলিন বিরোধী একটি সংবাদপত্রের তরফে। যা প্রকাশ্যে আসে ডেইলি মেলের হাত ধরে। যেখানে রুশ প্রেসিডেন্টের ১০ বছর বয়সী ছেলের মুখ প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের দাবি, ভ্লাদিমির পুতিনের যে জিমন্যাস্ট বান্ধবী রয়েছেন, তাঁর ছেলে হল এই ১০ বছর বয়সী এই কিশোর। পুতিনের সঙ্গে একাধিকবার তাঁর জিমন্যাস্ট বান্ধবীকে দেখা যায়। তবে তাঁদের সন্তানকে এই প্রথম দেখা গেল বলে ক্রেমলিন বিরোধী সংবাদপত্রের দাবি। প্রসঙ্গত পুতিনের সঙ্গে নাম জড়িয়ে বিভিন্ন সময় একাধিক মহিলার কথা শোনা যায়। রুশ প্রেসিডেন্টের বান্ধবীর সংখ্যা ঠিক কত, তা নিয়ে ইউক্রেনের তরফেও একাধিকবার তোপ দাগা হয়। তবে তা নিয় কখনও মন্তব্য করতে শোনা যায়নি ক্রেমলিনকে। তাই এবারও পুতিন-পুত্র বলে যে কিশোরের মুখ প্রকাশ্যে এল, তা নিয়েও চুপ ক্রেমলিন।
আরও পড়ুন: Vladimir Putin: মোদীর সঙ্গে সাক্ষাতের দিন এগোচ্ছে, ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন
দেখুন এই সেই কিশোর, যাকে পুতিন-পুত্র বলে দাবি করা হচ্ছে...
JUST IN - Putin's 'secret 10-year-old son is seen for the first time': Pictures 'show child Vladimir shares with gymnast lover', anti-Kremlin website claims, Daily Mail reports pic.twitter.com/cCbYvPu7x6
— Insider Paper (@TheInsiderPaper) April 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 03:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

