Visa Free Entry: ১ ডিসেম্বর থেকে ভারতীয় ও চিনা নাগরিকদের ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেবে মালয়েশিয়া,বললেন প্রধানমন্ত্রী ইব্রাহিম
সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ার ইব্রাহিম আগামী ১ ডিসেম্বর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি তুরস্ক, জর্ডান, চীন এবং ভারত থেকে মালয়েশিয়ায় ৩০ দিনের ভিসা-ফ্রি প্রবেশের ঘোষণা করেছেন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আরও ৪টি দেশের নাগরিকরা চলতি বছরের ডিসেম্বর মাস থেকে ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন। রোববার (২৬ নভেম্বর) এ ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ার ইব্রাহিম আগামী ১ ডিসেম্বর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি তুরস্ক, জর্ডান, চিন এবং ভারত থেকে মালয়েশিয়ায় ৩০ দিনের ভিসা-ফ্রি প্রবেশের ঘোষণা করেছেন।পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) ২০২৩-এর জাতীয় কংগ্রেসে তিনি এ ঘোষণা করেন। যদিও এক্ষেত্রে পর্যটকদের আগের কোনো অপরাধ বা সহিংসতার রেকর্ড আছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। যদিও আসিয়ান অঞ্চলের মধ্যে মালয়েশিয়ায় আসা বেশিরভাগ পর্যটকই প্রতিবেশী দেশ সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার।সংশ্লিষ্টরা বলছেন, বছরে আড়াই কোটি আন্তর্জাতিক পর্যটক পাওয়ার লক্ষ্য অর্জনেই ভ্রমণকারীদের মালয়েশিয়ায় ৩০ দিনের ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা দিচ্ছে দেশটির সরকার।
#Malaysia to allow visa-free entry to #Indian, #Chinese citizens from December 1https://t.co/SUMkPuJUhp pic.twitter.com/Yp7xlKFtMu
— Hindustan Times (@htTweets) November 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 27, 2023 08:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

