Kabul Airport Chaos: কাবুলে বিমান থেকে পড়ে যাচ্ছেন দু'জন, দেখুন রোমহর্ষক ভিডিও
আফগানিস্তানের অচলাবস্থার ভয়াবহ রূপ। তালিবান শাসনে চলে যাওয়া আফগানিস্তানে দেশছাড়ার তাড়ায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার হুড়োহুড়িতে পদপিষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসার পর আরও ভয়াবহ ঘটনা।
আফগানিস্তানের অচলাবস্থার ভয়াবহ রূপ। তালিবান শাসনে চলে যাওয়া আফগানিস্তানে দেশছাড়ার তাড়ায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার হুড়োহুড়িতে পদপিষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসার পর আরও ভয়াবহ ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে কাবুলে বিমান থেকে দু জন পড়ে যাচ্ছেন। বিমানের চাকায় দড়ি বেঁধে ঝুলে দেশ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা মাঝ আকাশ থেকে পড়ে মারা যান। যদিও সেই ভিডিওটি একেবারেই স্পষ্ট নয়।
Exclusive - The video shows a flight from #Kabul airport where two people are thrown from a plane into the the people's homes.#Afghanistan #Taliban pic.twitter.com/GlSgjNApJj
— Aśvaka - آسواکا News Agency (@AsvakaNews) August 16, 2021
এদিকে, আফগানিস্তানের কাবুল (Kabul) থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়াকে (Air India) দু’টি বিমান প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। যদিও, কাবুল বিমানবন্দর (Kabul airport) থেকে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।
This is moments before this C-17 took off from Kabul airport. People seen hanging/sitting on the landing gear of the aircraft while it takes off. This is how desperate people are to leave Afghanistan after Taliban rule.pic.twitter.com/uGz1MG60u7
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 16, 2021
এয়ারস্পেশ বন্ধ করে দেওয়া হয়েছে। আর তার পরই এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই মুহূর্তে তাদের কোনও বিমান কাবুল যাচ্ছে না। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি বিমানের কাবুল যাওয়ার কথা ছিল। সেটা আপাতত যাচ্ছে না। রবিবার তালিবান কাবুল দখল করার পরই ১২৯ জন যাত্রী নিয়ে আফগানিস্তানের রাজধানী ছেড়েছিল এয়ার ইন্ডিয়ার শেষ বিমান। সন্ধের পরই ওই বিমান দিল্লি বিমানবন্দরে নামে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 2021 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

