Iranian Woman Confronts Cleric Video: হিজাব নিয়ে প্রশ্ন, মৌলানার পাগড়ি কেড়ে মাথায় জড়ালেন সাহসী তরুণী, ভিডিয়ো দেখুন
হিজাব (Hijab) না পরেই জনসমক্ষে হাজির হয়েছিলেন এক ইরানি (Irani Woman) মহিলা। বার বার নিয়ম বাধা সত্ত্বেও সাহসে ভর করে হিজাব না পরে প্রকাশ্যে হাজির হলে, ওই মহিলাকে দেখে কার্যত তেড়ে যান ইরানের (Iran) এক মৌলনা। ওই মহিলা কেন হিজাব পরেননি, তা নিয়ে প্রশ্ন তোলেন মৌলানা (Cleric)। যা শুনে ক্ষেপে যান ইরানি মহিলা। ভয় না পেয়ে ওই ইরানি মহিলা মৌলানার সম্মুখীন হন। এরপর একটানে মৌলানার মাথা থেকে পাগড়ি খুলে, সেই কাপড় নিজের মাথায় জড়ান। মৌলানার পাগড়ি কেড়ে নিয়ে নিজের মাথায় জড়ান ওই ইরানি মহিলা। তবে মৌলানার সঙ্গে তর্কের সময় ওই মহিলা নিজের স্বামীর কথা জানতে চান। মৌলানা তাঁর স্বামীর সঙ্গে কী করেছেন বলে প্রশ্ন করেন প্রতিবাদী মহিলা। কী কারণে ওই মহিলা এমন প্রশ্ন করলেন, তার স্পষ্ট উত্তর এখনও মেলেনি। ইরানি মহিলা যেভাবে সাহস নিয়ে এগিয়ে যান ওই মৌলানার কাছে, তার প্রশংসা করেন নেটিজেনরা।
দেখুন কীভাবে মৌলানাকে একের পর এক প্রশ্ন করেন ওই ইরানি মহিলা...
A brave woman at Tehran’s Mehrabad Airport confronted a cleric harassing her for not wearing a hijab. In a bold act of defiance, she removed his turban and wore it like a scarf, turning oppression into resistance.
For years, clerics have claimed their turbans and robes are… pic.twitter.com/Mdj1c0b3Vo
— Masih Alinejad 🏳️ (@AlinejadMasih) January 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 07, 2025 03:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

