US Presidential Election Results 2024: পিছনে পড়ছেন কমলা, কুকুর নিয়ে রাস্তায় নামলেন ট্রাম্প সমর্থকরা, দেখুন ভিডিয়ো

US Presidential Election Results 2024: পিছনে পড়ছেন কমলা, কুকুর নিয়ে রাস্তায় নামলেন ট্রাম্প সমর্থকরা, দেখুন ভিডিয়ো
Trump Supporter (Photo Credit: ANI/X)

হোয়াইট হাউসের (US Presidential Election Results 2024) দখল কার হাতে থাকবে, তা নিয়ে গোটা বিশ্বের মানুষ জোর জল্পনা শুরু করেছেন। কমলা হ্যারিসকে পিছনে ফেলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন কি না, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। ভোট গণনার সময় ট্রাম্প ক্রমশ এগিয়ে যাচ্ছেন ম্যাজিক ফিগারের দিকে। ফলে ট্রাম্পের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সমর্থনে রাস্তায় নামলেন প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থকরা। কুকুরছানাকে পিকাচুর মত সাজিয়ে রাস্তায় নামেন ট্রাম্প সমর্থকরা। হলুদ এবং লাল রংয়ে সাজিয়ে কুকুর ছানা নিয়ে রাস্তায় নামেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। কমলা হ্যারিসকে পরাজিত করে  ডোনাল্ড ট্রাম্প যাতে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন, সসেই সমর্থনেই রাস্তায় বের হতে শুরু করেন প্রাক্তন প্রেসিডেন্টের অগণিত ভক্ত।

আরও পড়ুন: US Presidential Election Results 2024: বড় খবর, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প, রিপোর্ট

কুকুরছানাকে পিকাচুর মত সাজিয়ে তাকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে কী বললেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক দেখুন...

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 06, 2024 01:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).