US Mass Shooting: ফ্লোরিডায় বন্দুকবাজের হামলায় আহত ১০ জন, আটক ১৬ বছরের এক সন্দেহভাজন (দেখুন টুইট)

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্যানফোর্ডে একটি অনুষ্ঠানে হঠাৎই বন্দুকবাজের গুলিতে আহত হলেন ১০ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার ঘটনায় বছর ১৬ এর এক সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

US Mass Shooting: ফ্লোরিডায় বন্দুকবাজের হামলায় আহত ১০ জন, আটক ১৬ বছরের এক সন্দেহভাজন (দেখুন টুইট)
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্যানফোর্ডে একটি অনুষ্ঠানে হঠাৎই বন্দুকবাজের গুলিতে আহত হলেন ১০ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার ঘটনায়  বছর ১৬ এর এক সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। সেমিনোল কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুসারে স্থানীয় মিডিয়া সূত্র জানিয়েছে, গত রাতে ফ্লোরিডার সানফোর্ডে কাবানা লাইভ ইভেন্টের সময় এক বন্দুকবাজের আক্রমণ হয় ওই স্থানে। তাঁর গুলির আঘাতে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার পরে ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করেছে। তাঁর বয়স ১৬বছর। নাবালক হওয়ার কারণে তাঁকে একটি কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, পাবলিক প্লেসে অস্ত্রের ব্যবহার, অপরাধমূলক কাজ করার সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং একজন নাবালকের দ্বারা অবৈধ আগ্নেয়াস্ত্র  রাখার মত অভিযোগ আনা হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 29, 2024 08:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).