India Pakistan Tension: দুই দেশে শান্তি ফেরাতে উদ্যোগী আমেরিকা, ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে বিশেষ বার্তা হোয়াইট হাউসের
শুক্রবার স্থানীয় সময় রাত ১১.১৫ নাগাদ হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিত।
নয়াদিল্লিঃ ভারত পাকিস্তান উত্তেজনা (India Pakistan Tension) নিয়ে হোয়াইট হাউসের (White House) স্পষ্ট বার্তা। শুক্রবার স্থানীয় সময় রাত ১১.১৫ নাগাদ হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিত। এদিন প্রেস সেক্রেটারি বলেন, "" ভারত-পাকিস্তান উত্তেজনা মেটাতে উদ্যোগী আমেরিকা। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই ভাল সম্পর্ক তাঁর। এই দুই দেশের দ্বন্দ্ব আজকের নয়। কয়েক দশক আগেই থেকেই এই দুই দেশের মধ্যে বিভেদ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার বহু আগে থেকেই এই দ্বন্দ্বের জন্ম হয়। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। দ্রুত এমন সিদ্ধান্তে আসতে হবে দুই দেশকে যা উভয়ের জন্যই ভাল হবে। দ্রুত শান্তি ফিরুক দুই দেশের তাই চায় আমেরিকা।"
ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে বার্তা হোয়াইট হাউসের
#WATCH | Washington, DC | On US efforts to mediate in the India-Pakistan conflict, White House Press Secretary Karoline Leavitt says, "This is something that the Secretary of State and now our NSA as well, Marco Rubio, has been involved in. The President has expressed that he… pic.twitter.com/NL55jSFyIM
— ANI (@ANI) May 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2025 11:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

